দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ১ হাজার ৭৮ জন। দৈনিক মৃত্যুর গন্ডি টপকালো চার হাজারের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১৮৭ জনের মৃত্যু হয়েছে দেশে।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনের। এদিকে, আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করেছেন ৩ লাখ ১৮ হাজার ৬০৯ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উটেছেন ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৬০ জন।
এই মহামারী পরিস্থিতির সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি করা হয়েছে লকডাউন। কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক। তবে করোনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ লকডাউন এর আবেদন করেছেন চিকিৎসকরা। হাসপাতালগুলির উপর থেকে চাপ না কমালে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার