শোভন ও স্বস্তিকা, টলি ইন্ডাস্ট্রির নতুন প্রেমীযুগল। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের প্রেমের নানান দৃশ্য। তাদের মধ্যে যে ভালোবাসা বেশ গভীর, তা সে সমস্ত ছবিই প্রমাণ। প্রথমে খুব ভালো বন্ধু থেকে ধীরে ধীরে প্রেমিক-প্রেমিকার ট্যাগ পাওয়া এই জুটির রসায়নও বেশ মিষ্টি। কিন্তু এরই মধ্যে ঘটল এক বিপত্তি।
সম্প্রতি, স্বস্তিকা শেয়ার করেছেন নিজের ক্রাশের ছবি। আর সমস্যাটা এখানেই। সকলেরই ধারণা, ক্রাশের কথা যখন উঠছে, তাহলে সেই নাম শোভনেরই হওয়া উচিত। কিন্তু না, টুইস্ট তো এখানেই। শোভন স্বস্তিকার ক্রাশ নন। তাহলে কি ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী?
আরও পড়ুন- ফের মানবিক সোনু! করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ফ্রান্স থেকে অক্সিজেন প্লান্ট আনছেন অভিনেতা
ভয় পাবেন না, সেরকম কিছুই নয়। আসলে স্বস্তিকা দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার খুব বড় ভক্ত আর তাঁকেই নিজের ক্রাশ বলে দাবী করেন তিনি।
View this post on Instagram
গত রবিবার ছিল বিজয় দেবেরাকোন্ডার জন্মদিন। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতার ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বস্তিকা। পাশে লেখেন ‘ক্রাশ’। সেখান থেকেই জানা যায় স্বস্তিকার মনের খবর। ক্রাশ যতই বিজয় দেবেরাকোন্ডা হন না কেন, স্বস্তিকার ভালোবাসার অধিকারী তো শুধুই শোভন।
বলে রাখি, স্বস্তিকা বর্তমানে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন। এদিকে জানা গিয়েছে, এই বছর শোভনের দুটি গান মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই, গত ২২শে জানুয়ারি মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মের ছবি ‘তুমি আসবে বলে’। এই ছবিরই টাইটেল ট্র্যাকটি গেয়েছেন শোভন। এটি ছাড়াও, দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’-এও একটি গান গেয়েছেন শোভন।





