ফেলুদা! বাঙালি জীবনে দাদা সংস্কৃতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হল এই ফেলুদা। জীবনে ফেলুদার একটাও গল্প পড়েননি এরকম বাঙালি ভূ-ভারতে খুঁজে পাওয়া দুষ্কর। সত্যজিৎ রায়ের লেখনী এবং অঙ্কন ফেলুদাকে আজ অন্য জায়গায় পৌঁছে দিয়েছে, ইংলিশ জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের সঙ্গে একমাত্র পাল্লা দিতে পারে বোধহয় আমাদের বাঙালি ফেলুদাই।
তবে সত্যজিৎ রায়ের শুধু ফেলুদার লিখেই ক্ষান্ত হননি, তাকে টিভি এবং সিনেমার পর্দাতেও নিয়ে এসেছিলেন। আর স্বাভাবিকভাবেই সেখানে তার দক্ষ পরিচালনার ছাপ ফুটে উঠেছিল। সাধারণভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা ফেলুদা হিসাবে মনে গেঁথে নিলেও শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং সম্প্রতি টোটা রায়চৌধুরী ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন।
কিন্তু আপনি কি জানেন সত্যজিৎ রায় ফেলুদা চরিত্র করার জন্য স্বয়ং অমিতাভ বচ্চনের কাছে অফার পাঠিয়েছিলেন? বিগ বি এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন কিন্তু একটি কারণেই তার ফেলুদা হওয়া হয়নি। আর সেই নিয়েই আজকের প্রতিবেদন।
সত্যজিৎ পুত্র বিখ্যাত পরিচালক সন্দীপ রায় এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন। আটের দশকের মাঝামাঝি জনপ্রিয় টিভি সিরিজ সত্যজিৎ রায় প্রেজেন্টস শুরু হয়। সেসময় ফেলুদা ছবি করার জন্য যত কান্ড কাঠমান্ডুতে গল্প বেছে ফেলা হয়। সন্দীপ রায় জানিয়েছেন যে শুরু থেকেই ফেলুদা হিসাবে সত্যজিৎ রায় অমিতাভ বচ্চনকেই দেখতে চেয়েছিলেন। আর যেহেতু গোটা সিরিজটি হিন্দি ভাষায় তৈরি হচ্ছে তখন অমিতাভ বচ্চন ছাড়া সত্যজিৎ রায় আর কাউকে ভাবতে পারিনি ফেলুদা চরিত্রে।
বিগবি এই অফার পেয়ে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন কিন্তু বাদ সাধলো তার ছবির ডেট। সেই সময় অমিতাভ বচ্চন তুমুল জনপ্রিয় নায়ক এবং একের পর এক শুটিংয়ের ডেট ছিল মাসের পর মাস জুড়ে। এই কোনোভাবেই তিনি সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রের জন্য ডেট দিতে পারেননি।
তাই বাধ্য হয়ে পরে ওই সিরিজের জন্য সত্যজিৎ রায় শশী কাপুরকে বেছে নেন। তবে অমিতাভ বচ্চন সত্যজিৎ রায়ের সঙ্গে পরোক্ষভাবে শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে কাজ করেছিলেন। সেই ছবিতে অমিতাভের ব্যারিটোন কণ্ঠস্বর ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায়।






