বাংলা টেলিভিশনের এক নম্বর ধারাবাহিক ‘মিঠাই’। সৌমিতৃষা আর আদৃতের রাসয়ন, যৌথ পরিবারের আদর্শ, আর ত্রিকোণ প্রেমকে হাতিয়ার করেই সাফল্য পেয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাই ঘটনাক্রমে বিয়ে হয়ে আসে কলকাতার বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী মোদক পরিবারে। পরিবারের বাকিরা তাঁকে মেনে নিলেও তাঁর স্বামী সিদ্ধার্থ তাঁকে এখনও স্ত্রী হিসেবে স্বীকার করেনি।
এতদিন মিঠাইয়ের ননদের বিয়ে নিয়েই মেতেছিল এই ধারাবাহিক। একের পর এক টুইস্ট এসেই চলেছে ধারাবাহিকে। বিয়ের দিন সিদ্ধার্থের তুতো বোন নিপা অন্য একজনের সঙ্গে পালিয়েছে। এর ফলে নিপা ও রাতুলের বিয়েটা ভেঙে গিয়েছে। রাতুলের মা পরিস্কার এই বিয়েতে না বলে দিয়েছেন। এরপর সকলের মুখের দিকে চেয়ে রাতুলকে বিয়ে করতে রাজী হয় সিদ্ধার্থের বোন শ্রীতমা। কিন্তু সে এই বিয়েতে একেবারেই খুশি নয়।
আরও পড়ুন- শিশুশিল্পী তাথৈ এখন কোথায়? কী করছে সে? তাঁর খোঁজ কী কেউ জানে?
আর এসবের মধ্যেই সকলেই প্রায় সিদ্ধার্থ ও মিঠাইয়ের ডিভোর্সের কথাটা ভুলেই যেতে বসেছিল, এমন সময় ফাটল বোমা। নতুন প্রোমো সামনে এসেছে এই ধারাবাহিকের। তাতে দেখা যাচ্ছে, তোর্সার মা সিদ্ধার্থকে এসে জানায় যে ‘আগামী সোমবার তোমাদের ডিভোর্সের দিন’। আর এই কথা শুনেই চমকে ওঠে সকলে।
View this post on Instagram
এখন প্রশ্ন উঠছে সত্যিই কী মিঠাই আর সিদ্ধার্থের বিবাহবিচ্ছেদটা হবে? নাকি শেষ মুহূর্তে বেঁকে বসবে সিদ্ধার্থ। ইতিমধ্যেই একটু একটু করে মিঠাইয়ের গুরুত্ব বুঝতে শুরু করেছে সিদ্ধার্থ। নিপার বিয়ে ভাঙা এবং শ্রীতমার বিয়েও বেশ কিছু শিক্ষা দেবে সিদ্ধার্থকে তা বেশ স্পষ্ট। এই কঠিন পরিস্থিতিতেও সিদ্ধার্থের দুই বোনের সম্পর্ক ভেঙে যেতে দেয়নি সে। বরং দুজনের মিল করিয়ে দেবে মিঠাই।
আবার, অন্যদিকে শ্রীতমার মতোই পরিস্থিতির চাপে পড়েই মিঠাইকে বিয়ে করেছিল সিদ্ধার্থ, সেটাও দোটানায় ফেলবে তাঁকে। মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্সের ট্র্যাক নিয়েও দ্বিধাবিভক্ত মিঠাই ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে ডিভোর্স হলে, তবেই মিঠাইয়ের মূল্য বুঝবে সিদ্ধার্থ। গল্প এবার কোন দিকে এগোবে, এখন সেদিকেই তাকিয়ে দর্শক।






