মনামী ঘোষ বাংলার পর্দার বেশ জনপ্রিয় মুখ। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও নিজের সেরা অভিনয় তুলে ধরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। তার পোস্ট করা সব ছবিই যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
মনামী অভিনয়ের পাশাপাশি নাচ করতেও খুব ভালোবাসেন। গত বছর করোনার জেরে লকডাউনের ফলে যখন সকলেই ঘরবন্দী তখন মনামী একটি নাচের ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে নিজের বাড়িতেই নাচ করতে দেখা গিয়েছে। তাঁর এই নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়।
আরও পড়ুন- খোলামেলা রাতের পোশাকে পুরুষদের রাতের ঘুম ওড়ালেন নুসরত, ভাইরাল সেই ছবি
ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন মনামী। তাই সুযোগ পেলেই পাহাড় থেকে নদী কিংবা গ্রামেগঞ্জে প্রকৃতির কাছে পৌঁছে যান তিনি। এর প্রমাণ অবশ্য তাঁর সোশ্যাল হ্যান্ডেল দেখলেই টের পাওয়া যায়। সেখানে রয়েছে তাঁর নানান জায়গায় ঘুরতে যাওয়ার ছবি।
সম্প্রতি, একটি ডান্স রিয়েলিটি শো-এর বিচারক আসনে রয়েছেন মনামী। এই শো-য়ে বিচারক হিসেবে দেখা গিয়েছে দেব ও মিঠুন চক্রবর্তীকেও। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে দেব ও মিঠুন চক্রবর্তী কিছুদিন ব্যস্ত ছিলেন। শো করতে পারেননি। আর সেই ফাঁকেই মনামী ঘুরে এসেছেন কাশ্মীর থেকে।
View this post on Instagram
আর কাশ্মীর ঘুরতে গিয়েই নীল শাড়ি পরে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ফিনফিনে শিফনের শাড়িতে মনামী শরীরী আবেদনে ঘায়েল নেটিজেনরা। তাঁর পিঠখোলা ব্লাউজ ও খোলা চুলের বাহার তাঁকে যেন আরও বেশি লাস্যময়ী কতরে তুলেছে। কাঠের পাটাতনের উপর দিয়ে হেঁটে চলেছেন তিনি আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ‘দিল কিউ ইয়ে মেরা’। মনামীর এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন- খোলা হাওয়ায় প্রেমে মজলেন সোহিনী-রণজয়, অভিনেত্রীর গালে ভালোবাসার চুম্বন এঁকে দিলেন প্রেমিক
উল্লেখ্য, বেশ কয়েকটি বাংলা ধারাবাহিকে একের পর এক অভিনয় করে গিয়েছেন তিনি। তাঁর জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পায় ‘পুন্যি পুকুর’ ধারাবাহিকে অভিনয় করার মধ্যে দিয়ে। তিনি প্রথম ডিডি বাংলার একটি ধারাবাহিক ‘সাতকাহন’-এর মধ্যে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি মাত্র ১৪ বছর বয়সে তার পেশাগত জীবন হিসেবে অভিনয় জগতে পা দেন। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। শেষ তাঁকে দেখা যায় স্টার জলসার ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার