স্বজনহারা হলেন শতরূপ ঘোষ, কোভিড কেড়ে নিল নিজের সবচেয়ে প্রিয় মানুষকে!

একের পর এক জীবন কাড়ছে মারণ করোনা ভাইরাস। দুই সপ্তাহ আগে যাকে দেখেছেন আজ তাকে আর নাও দেখতে পারেন। রীতিমত আতঙ্ক সৃষ্টি করেছে এই ভাইরাস। এরমধ্যেই তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষের পরিবারে নেমে এল শোকের ছায়া।

আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শতরূপ ঘোষের মা। জানা যাচ্ছে, তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। করোনাই কেড়ে নিল শতরূপের মাকে।

শতরূপ নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই। কিন্তু নিজের করোনা লড়াইয়ে সম্পূর্ণ সেরে ওঠার আগেই জন্মদাত্রীকে সেই একই ভাইরাসে হারিয়ে ফেললেন শতরূপ।

খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ব্যক্তিত্বরা দলমত নির্বিশেষে শতরূপের মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র পোস্ট করেন। পরিচালিকা সুদেষ্ণা রায়ও নিজের শোক জ্ঞাপন করেন।

RELATED Articles