‘মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে’, বাবার মৃত্যুর জন্য চিকিৎসকদের কাঠগড়ায় তুললেন তরুণ কুমারের নাতি সৌরভ

গত সোমবারই করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন তরুণ কুমারের জামাই পান্নালাল বন্দ্যোপাধ্যায়। কিন্তু টিকা নেওয়ার ৬ দিনের মাথাতেই ঘটে বিপত্তি। গত শনিবার মৃত্যু হয় তাঁর। বাবাকে চিরতরে হারান সৌরভ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর বাবার কোনও শারীরিক অসুস্থতা ছিল না। টিকা নেওয়ার পরই অসুস্থ হন তিনি। এরপর হৃদরোগে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে মহান উদ্যোগ অভিনেতা যিশু সেনগুপ্তের, করোনা আক্রান্তদের জন্য চালু করলেন ‘সেফ হোম’ 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ জানান, “টিকা নিয়ে আমি কোনও সন্দেহ প্রকাশ করছি না। টিকা প্রত্যেকের নেওয়া উচিত। কিন্তু চিকিৎসকরাই জানেন না, টিকাটা কখন ও কী ভাবে নেওয়া প্রয়োজন। এক এক বার তাঁরা এক এক রকম কথা বলছেন। এটা কি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে”? বাবার মৃত্যুর জন্য সরাসরি চিকিৎসকদের কাঠগড়ায় তুলছেন সৌরভ।

অভিনেতার দাবী, তাঁর মতো অনেকেই চিকিৎসকদের গাফিলতির শিকার হয়ে হারিয়েছেন আপনজনকে। সেই তালিকায় রয়েছেন বেশ কিছু তারকাও। নাম না করেই সৌরভ বলেন, “খুবই জনপ্রিয় একজন গায়ক এই খবরটা পেয়ে আমাকে ফোন করেছিলেন। সারেগামাপা-র মঞ্চে এ বার বিচারক হিসেবেও ছিলেন তিনি। আমাকে জানালেন, তাঁর চেনাশোনা অনেকেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন”।

৬৬ বছর বয়সে বাবার এভাবে আকস্মিক চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না সৌরভ। তিনি এও জানান বিশেষ কোনও অসুস্থতা ছিল না তাঁর। নিয়ম মতো দ্বিতীয় ডোজের ছিল সময় বাবাকে টিকাকরণ কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন স্বয়ং সৌরভ। কিন্তু সেই ডোজ নেওয়ার ৬ দিনের মাথাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাঁর বাবা। এরপর থেকেই স্বাভাবিক ভাবে এই টিকা বা টিকা দেওয়ার দায়িত্বে থাকা মানুষগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক করছে তাঁর মনে।

আরও পড়ুন- ভরসা কো-ভ্যাকসিনেই! করোনার ভারতীয় স্ট্রেন ও ব্রিটিশ স্ট্রেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর কো-ভ্যাকসিন

ক্ষুদ্ধ সৌরভের প্রশ্ন, “মানুষের জীবন নিয়ে কি গবেষণা চালানো হচ্ছে? চিকিৎসকরা এই বিষয়গুলো কেন খতিয়ে দেখছেন না? সাধারণ মানুষ কাকে ভরসা করবে তা হলে”? বাবার এমন অস্বাভাবিক মৃত্যুর পর মা মনামী বন্দ্যোপাধ্যায়কে আর টিকার দ্বিতীয় ডোজ দেওয়াবেন কী না, সে বিষয়ে ভাবনাচিন্তা করছেন সৌরভ। নিজেও টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই সঙ্গে অভিনেতা বার্তা দিয়েছেন যে এই টিকার ব্যাপারে চিকিৎসকরা জেন আরও বেশি দায়িত্বশীল হন।

আরও অন্যান্য খবর