‘করোনা প্যায়ার হ্যায়’, করোনা আক্রান্ত স্বামীকে আদর মাখানো চুম্বন শিল্পা শেট্টি’র

করোনার গ্রাস থেকে বাদ যায়নি অভিনেত্রী শিল্পা শেট্টির পরিবার‌ও। করোনা আক্রান্ত স্বামী রাজ কুন্দ্রা। কিন্তু সেই পরিস্থিতিতেও স্বামীকে চুম্বন করছেন শিল্পা? তবে অবশ্য মাঝে রয়েছে কাঁচের আড়াল।

আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে মহান উদ্যোগ অভিনেতা যিশু সেনগুপ্তের, করোনা আক্রান্তদের জন্য চালু করলেন ‘সেফ হোম’ 

আর এই দম্পতির রোমান্টিক ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

চলুন দেখে নেওয়া যাক সেই ছবি। দুজনের চোখের মিলনের মাঝে ঠোঁটকে আলাদা করেছে কাঁচের দেওয়াল। বর্তমানে কোয়ারান্টিনে রয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। শিল্পা করোনা নেগেটিভ হ‌ওয়ায় আলাদা রয়েছেন। কাঁচের দেওয়ালের দুই পাশে দাঁড়িয়ে দুজনের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘করোনার সময়ে ভালোবাসা- করোনা প্যায়ার হ্যায়’!

আরও পড়ুন- ভরসা কো-ভ্যাকসিনেই! করোনার ভারতীয় স্ট্রেন ও ব্রিটিশ স্ট্রেনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর কো-ভ্যাকসিন

প্রসঙ্গত উল্লেখ্য, ৭ই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা জানান, তাঁর গোটা পরিবার করোনা পজিটিভ। প্রথমে অভিনেত্রীর শ্বশুর-শাশুড়ি এবং তারপর রাজ, তাঁদের ১ বছরের মেয়ে সমিশা, ছেলে ভিয়ান, শিল্পার মা সকলেরই কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে কোয়ারেন্টিনে রয়েছেন। যদিও অভিনেত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানান শিল্পা। করোনা আক্রান্ত তাঁর বাড়ির দুই পরিচারকও। তাঁদেরও চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর