BIG NEWS – সাবধান! যৌন সম্পর্কেও ছড়ায় ডেঙ্গু।

ডেঙ্গু আতঙ্কে ভুগছে পুরো কলকাতা শহর। এরমধ্যেই হাতে এল চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট। রিপোর্ট-এ প্রমাণিত যৌন সম্পর্কেও ছড়ায় ডেঙ্গু-র মতো মশাবাহিত রোগ।

স্পেন-এর স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় ডেঙ্গু। ৪১ বছর বয়সী এক ব্যক্তি অন্য এক পুরুষ ব্যক্তির সাথে যৌন সংসর্গের ফলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে তারা দাবি করেছে। যৌন সম্পর্ক স্থাপন করা দ্বিতীয় ব্যক্তিটি আগে থেকেই কিউবা থেকে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এই অবস্থায় ৪১ বছর বয়সী ব্যক্তিটির সাথে যৌন সম্পর্ক স্থাপন করায় তার শরীরে ডেঙ্গুর ভাইরাস ছড়ায়। এমনটাই জানানো হয়েছে মাদ্রিদের স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক সুসানা জিমেনেজ।

এই একইভাবে সাউথ কোরিয়াতেও একজন পুরুষ এবং নারীর যৌন সম্পর্কেও ডেঙ্গু ছড়ানোর খবর পাওয়া গিয়েছিল আগেই। তাই ডেঙ্গু ভাইরাস শরীরে থাকাকালীন চিকিৎসকরা যৌন সম্পর্ক স্থাপন না করার পরামর্শ দিয়েছেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর