টালিগঞ্জে এখন কান পাতলেই যে দুটো নাম আগে ভেসে আসে, তা হল যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তারাই এখন টলিপাড়ার হট টপিক। নুসরতের সংসার ভাঙার পিছনে কারণ হলেন যশ, এমনটাই ধারণা সকলের। এদিকে, বান্ধবীর বিরোধী দল বিজেপিতে যোগ দেওয়ার পরও তাদের সম্পর্কে কোনও চিড় ধরেনি। ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন যশ, তাই মন ভালো নেই। এই কারণেই বন্ধুকে আরও বেশি করে সময় দিচ্ছেন নুসরত। পার্টিও করছেন দুজনে একসঙ্গে মাঝেমধ্যেই।
আরও পড়ুন- বাংলা উচ্চারণে সমস্যা, শুটিং সেটে সকলের মাঝেই তৃণার হাতে বর্ণপরিচয় ধরিয়ে দিয়েছিলেন প্রযোজক
নিখিলের সঙ্গে সম্পর্কে চিড় ধরার খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই গুঞ্জন ওঠে, যশের সঙ্গে রোড ট্রিপে রাজস্থান গেছেন নুসরত। ঘটনাটা গত বছর ডিসেম্বরের একদম শেষের। সেই থেকে তাদের প্রেমের জল্পনা শুরু। সেই জল্পনা উস্কে দিয়ে ‘ডিকশনারি’র প্রিমিয়ারে যশের হাত ধরেই হাজির হন নুসরত। এর জেরে দুরন্ত গতিতে ছড়িয়ে পরে যশ-নুসরতের প্রেমের চর্চা। রুপোলি পর্দায় যশ-নুসরতের রোম্যান্স আগেও দেখেছে দর্শক, তবে বাস্তব জীবনেও কী একসঙ্গেই রয়েছেন তাঁরা? উত্তরটা সঠিক কারোর জানা নেই। তবে এসবের মাঝেই সম্প্রতি একসঙ্গে রাত পার্টিতে ধরা দিলেন তাঁরা।
প্রসাধনী প্রস্তুতকারক সংস্থার মালিক রাজকুমার গুপ্তার বাড়িতে এক ডিনার পার্টিতে উপস্থিত ছিল যশ-নুসরত। যদিও তাঁরা একসঙ্গে কোনও ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তাঁরা। তবে নেটিজেনদের নজর এড়িয়ে চলা কী এতই সহজ? রাজকুমার গুপ্তা নিজের ফেসবুকের দেওয়ালে যশ ও নুসরতের সঙ্গে আলাদা আলাদা ছবি পোস্ট করেন। কিন্তু সেই ছবির ব্যাকগ্রাউন্ড ও পরিবেশই জানান দিচ্ছে যে ছবি দুটি একই জায়গার। অর্থাৎ একসঙ্গেই ওই পার্টিতে হাজির ছিলেন যশরত।
আরও পড়ুন- চোখে মুখে ফুটে উঠেছে যৌন আবেদন! চোখের চাহনি দিয়েই অনুরাগীদের ঘায়েল করলেন ‘দেশের মাটি’র শ্রুতি
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন নুসরত। ডিভোর্স নিয়েও কোনও কথা বলতে নারাজ নুসরত বা নিখিল। নুসরতকে যে নিজের জীবন থেকে অনেকটা সরিয়ে দিয়েছেন নিখিল, তা বেশ স্পষ্ট। তাঁকে ভুলেই জীবনে এগুয়ে চলার চেষ্টায় নিখিল। তবে এদিকে, যশ-নুসরতের সম্পর্কের কী ভবিষ্যৎ? এখন সকলের নজর সেদিকেই।





