পুরুষদের কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করে  ‘আলো ছায়া’-র নায়িকা দেবাদৃতাকে? 

বাংলা টেলি জগতে জনপ্রিয় মুখ তিনি। “জয়ী” দিয়ে শুরু হয়েছিল যাত্রা। তারপর “আলো ছায়া।” একের পর এক সুপারহিট ধারাবাহিক তাঁর ঝুলিতে।

শীঘ্রই “শ্রীকৃষ্ণভক্ত মীরা” হয়ে টেলিভিশনের পর্দায় আসছেন ‘আলো ছায়া’-র নায়িকা।  স্টার জলসায় “শ্রীকৃষ্ণভক্ত মীরা’র” প্রমো সামনে এসেছে গত মাসেই। রাজ্যে ১৫দিনের লকডাউনের জেরে কিছুটা পিছতে পারে এই সিরিয়ালের সম্প্রচার, প্রথমে শোনা গিয়েছিল জুন মাসের শুরুর দিকেই অন-এয়ারে যেতে পারে দেবাদৃতার কামব্যাক শো, তবে করোনার জেরে অপেক্ষা বাড়তে পারে দেবাদৃতার অনুরাগীদের।

আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সঙ্গম, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের কঙ্গনার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

এই দক্ষ অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। খুব ছোট বয়স থেকেই নাট্যগোষ্ঠী ‘হ য ব র ল’তে অভিনয় করেন দেবাদৃতা।

আরও পড়ুন- সে কী! অভিনয় ছেড়ে এবার কন্ডোম বিক্রি করবেন নুসরত? 

জানেন কী এই তরুনী অভিনেত্রীর মনের মানুষ কে? কী রকম মানুষ‌ই বা তাঁর পছন্দ? এই বিষয়ে অকপট পর্দার আলো।‌ সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সারছিলেন অভিনেত্রী, সেখানেই এক অনুরাগী তাঁর কাছে এই বিষয়ে জানতে চান। কোন‌ও রাখঢাক না রেখেই দেবাদৃতা স্পষ্টই জানান, ছেলেদের ‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই তাঁর মনের ঘন্টি বেজে উঠে। এখানেই শেষ নয়, নিজের ক্রাশ কে সেকথাও ফাঁস করেছেন তিনি।
দেবাদৃতার অকপট জবাব
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক, বিদ্যা বালানের দেওর আদিত্য রয় কাপুর‌ই তাঁর স্বপ্ন পুরুষ।

 

RELATED Articles