ভারতে বর্তমানে ভয়ঙ্কর আকার ধারণ করা করোনা ভাইরাস। এই নিয়ে ফের সতর্কতা জারি করল কেন্দ্র। জানানো হয়েছে শুধুমাত্র সরাসরি ড্রপলেটের মাধ্যমেই ছড়ায় এমনটা নয় বাতাসে ভেসে বেড়ায় কোভিড ভাইরাস। এরোসলের মাধ্যমে ১০ মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এই মারণ অনুজীবাণুটি।
উপসর্গহীন অর্থাৎ অ্যাসিম্পটমেটিক ব্যক্তির নাক-মুখ থেকেও ড্রপলেটের মাধ্যমে ১০ মিটারের মধ্যে থাকা যে কোনও ব্যক্তির শরীরে থাবা বসাতে পারে কোভিড ভাইরাস। বদ্ধ বা ছোট জায়গায় তাই সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। যেহেতু সংক্রামিতের দিক থেকে আসা এরোসলগুলি বাতাসে অনেকক্ষণ ভেসে থাকতে পারে এমন বন্ধ ঘরে l
আরও পড়ুন-পুলিশের জালে ‘রিপাবলিক বাংলা’র সাংবাদিক, সিবিআই সেজে ১৫ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ
প্রসঙ্গত এক বছর আগেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছিল, সংক্রামিত ব্যক্তির হাঁচি, কাশি কিংবা কথা বলার সময়ে যে ড্রপলেট বা জলকণাগুলি মুখ থেকে বেরোয়, তা বাতাসে ভেসে অন্য কাউকে সংক্রামিত করতে পারে। কার্যত সেটাই এক বছর পর এবার মেনে নিল কেন্দ্র। বদলানো হলো প্রটোকল।
আরও পড়ুন- ভিডিও বিতর্ক! উরুগুয়ের টর্নেডোর পুরনো ভিডিওকেই ঘূর্ণিঝড় যশের ভিডিও বলে দাবী করল এবিপি আনন্দ
সেই সঙ্গে নতুন প্রোটোকলে বাদ দেওয়া হয়েছে করোনা চিকিৎসায় বহুল ব্যবহৃত প্লাজমা থেরাপি। এই থেরাপিতে যে তেমন কাজ হচ্ছে না, ১৭ই মে কার্যত তা স্পষ্টই জানিয়ে দিয়েছিল কেন্দ্রের কোভিড প্যানেল। প্লাজমা থেরাপি তুলে দেওয়ার ক্ষেত্রে এইমস ও আইসিএমআরের পরামর্শের কথা মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সরাসরি নিষিদ্ধ না-করলেও অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভির এবং আইভারমেকটিন যথেচ্ছ প্রয়োগ নিয়ে সতর্ক করা হয়েছে নয়া প্রোটোকলে।





