সারাদিনের সংসারের কাজ সামলে সন্ধ্যে হলেই যে জিনিসটি সবথেকে বেশি আমাদের মা-কাকিমাদের মনোরঞ্জন করে, তা হল ধারাবাহিক। এ পেয়ালা চা হাতে নিয়ে টেলিভিশনের সামনে বসে পড়ার মধ্যেই যেন এক তৃপ্তি অনুভব করেন তারা। এই ধারাবাহিকের মধ্যে কিছু ধারাবাহিককে বড্ড বেশি ভালোবেসেও ফেলেন মা-কাকিমারা। সেরকমই একটি ধারাবাহিক হল ‘কে আপন কে পর’।
২০১৬ সালে শুরু হয় এই ধারাবাহিক। চার বছর টানা যাত্রাপথের পর ২০২০ সালের ডিসেম্বর মাসে ইতি টানে ‘কে আপন কে পর’। এই দীর্ঘ চার বছর ধরে টিআরপির দিক থেকে ভালোই খ্যাতি পেয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুন- বলিউডে ‘খোকা’ আসছে! অনির্বাণের ডেবিউ ছবিতে বিপরীতে রানী
বড়োলোক বাড়ির সামান্য এক কাজের মেয়ে থেকে সেই বাড়িরই বউ হয়ে ওঠে নিজের স্বপ্ন পূরণ করার গল্পে বেশ মজেছিল দর্শকরা। মা-কাকিমাদের জন্য যেন আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রী, আদর্শ নারী হয়ে ওঠে এই ধারাবাহিকের মূল চরিত্র জবা।
তবে প্রথমের দিকে বেশ খ্যাতি অর্জন করলেও যত গল্প এগোতে থাকে ততই যেন অবাস্তব কাহিনীতে ভরে ওঠে এই ধারাবাহিক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের মুখেও পড়তে হয় এই ধারাবাহিককে। ট্রোলের মুখে পড়েন জবা। তাঁর আসল নাম পল্লবী শর্মা।
কিছুদিন আগেই শোনা যায়, বাংলাদেশের গায়ক নোবেলের সঙ্গে নামী বিয়ে করেছেন পল্লবী। তবে তা নয়। এবার তাঁর নাম জুড়ল ধারাবাহিকে তাঁর ছেলের চরিত্রে অভিনয় করা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে।
দুজনের পোস্ট করা একটি ছবিতে অনেকেই কমেন্ট করতে থাকেন যে এদের মা-ছেলে হিসেবে মানায় না। আবার অনেকেই লেখেন যে এঁরা নাকি প্রেম করছেন। সত্যিই কী তবে জবা নিজের ছেলের সঙ্গেই প্রেমে মজলেন?

আরও পড়ুন- মিঠাইয়ের কাছে ‘উচ্ছেবাবু’ হলেও সিড ওরফে আদৃত এখন অধিকাংশ বাঙালি মেয়েরই ক্রাশ, রইল তাঁর আসল পরচিয়
না, তেমনটা নয়। ইন্দ্রনীলের সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করে জানা গেল তিনি বেশ কিছুদিন ধরেই মডেল মৌ সরকারের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
View this post on Instagram
তাহলে পল্লবীর আসল মনের মানুষ কে? তাহলে কী তাঁকে তিনি লুকিয়ে রেখেছেন সকলের থেকে? নাকি সেই মনের মানুষের ঠিকানা এখনও পাননি তিনি? তা তো সময়ই বলবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার