তারকাদের জীবন চড়াই-উতরাইয়ে ভরা। কখনও সাফল্য, কখনও ব্যর্থতা। যে অনুরাগীরা তাদের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান, তারাই আবার তারকাদের নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারেন। এর মাঝে কোনও গুঞ্জন রটলে তো সেই ধুলোয় মেশানোর সঙ্গে আরও যোগ হয় নানা কটাক্ষ, বিদ্রূপ, ব্যক্তিগত আক্রমণও।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন হট খবর হল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে অভিনেতা কাঞ্চন মল্লিকের পরকীয়া। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে যে এই দু’জন নাকি প্রেম করছেন।
আরও পড়ুন- ‘পোলা রে পোলা তুই অপরাধী রে’, কাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করালেন শ্রীময়ী? কাঞ্চন নয় তো?
একুশের নির্বাচনে ভোটে জিতে উত্তরপাড়ার বিধায়ক হয়েছেন কাঞ্চন মল্লিক। ভোট প্রচারে তাঁর সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে শ্রীময়ীকেও। সেই সূত্র ধরেই রটেছে তাদের নিয়ে গুঞ্জন।
এদিকে, কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় থানায় কাঞ্চন ও শ্রীময়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবী, কাঞ্চন নিজের ছেলেকে দেখেন না, এমনকি মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থাও করেছেন কাঞ্চন, অভিযোগ পিঙ্কির। শ্রীময়ীর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি চেতলার কাছে পিঙ্কিকে গাড়ি থেকে নামিয়ে হুমকি দিয়েছেন।
যদিও এসব কথাই অস্বীকার করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। তারাও আবার পিঙ্কির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। কাঞ্চনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে শ্রীময়ী বলেন যে তাদের মধ্যে সম্পর্ক ‘দাদা-বোনের’ মতো। তিনি বলেন, “প্রেম করতে হলে কোনও সুদর্শন পুরুষের সঙ্গে করব, দাদার সঙ্গে কেন করব”। যদিও সবটাই যে রটনা, তা মানতে নারাজ নেটিজেনরা।
আরও পড়ুন- তৃণমূলের সোহম ও বিজেপির শ্রাবন্তী এখন মিলেমিশে একাকার! ‘দুজনে’র গন্তব্যও কী তবে এবার এক?
এরই মধ্যে সামনে এল এক নতুন দৃশ্য। কাঞ্চনকে ভুলে এবার অন্য এক পুরুষে মাতলেন শ্রীময়ী। সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল, ফোনের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। বিভোর হয়ে কিছু বা কাউকে যেন দেখছেন। এবার ফোনের স্ক্রিনেই চুমু খান অভিনেত্রী।
View this post on Instagram
স্বভাবতই সকলেই জানতে ইচ্ছুক যে ফোনের স্ক্রিনে কার ছবি? কাঞ্চনের? নাকি অন্য কারোর? ফোনের স্ক্রিন সামনের দিকে ঘোরাতেই সকলে অবাক। দেখা গেল ফোনের স্ক্রিনে থাকা মানুষটি আর অন্য কেউ নন, শাহরুখ খান। এই ভিডিও দেখে অনেকেই নানান কমেন্টও করেছেন।






