পার্কস্ট্রিটের হোটেলে মহিলা, বিদেশিনীদের নামে ঘর ভাড়া নিয়ে ফুর্তি, পার্টির আড়ালে গোপনে কী অন্যকিছু?

করোনার বিধিনিষেধের মধ্যেই গত ১০ই জুলাই পার্কস্ট্রিটের একটি হোটেলে বক্স বাজিয়ে চলছিল দেদার পার্টি। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ৩৭ জনকে। সেই ঘটনার বিস্তর তদন্তে নামে পুলিশ।

এই ঘটনায় লালবাজারের তরফে তলব করা হয় হোটেলের জেনারেল ম্যানেজারকে। পাশাপাশি ডেকে পাঠানো হয় ওই হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, ফ্লোর ম্যানেজার, এবং সেদিনের পার্টির ডিজে-সহ আরও ন’জনকে। তদন্তে নেমে ঘর বুকিং সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, একটি সংস্থার পক্ষ থেকে ওই হোটেলে মহিলাদের নামে ঘর ভাড়া নেওয়া হট। এমনকি বেশ কিছু বিদেশিনীদের নামেও বেশ কয়েক বার ঘর বুক করা হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন- রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা, জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ

এরপর বুকিং করা সব ঘরে চলত দেদার পার্টি। তারস্বরে বক্স বাজানো হত। পাশাপাশি চলত সীমাহীন মদ্যপান, মাদক সেবনও। এই পার্টির আড়ালে হোটেলে অন্য কিছু চলত কী না, এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

করোনার কোনও গাইডলাইন না মেনেই বিধিনিষেধ এড়িয়ে গত শনিবার পার্কস্ট্রিটের হোটেলে মধ্যরাতে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই হানা দিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই পার্টিতে কোথা থেকে মদ এসেছিল তা জানতে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে আবগারি দফতর।

আরও অন্যান্য খবর