গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী করিনা কাপুর খান। সেই থেকেই তাঁর দ্বিতীয় সন্তানের নাম কী হবে, এ নিয়ে নানান জল্পনা চলছিলই। কারণ প্রথম সন্তান তৈমুরের মতো দ্বিতীয় সন্তানের জন্মের পরই তাঁর নাম প্রকাশ্যে আনেন নি সইফিনা। ছিল গভীর সাসপেন্স।
শুধু তাই-ই নয়, সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তানের মুখও দেখান নি করিনা। সন্তানের ছবি পোস্ট করলেও মুখ লুকিয়েই রেখেছিলেন। তবে এবার অবশেষে ফাঁস হল সইফ-করিনার দ্বিতীয় সন্তানের নাম। জানা গিয়েছে, সইফিনা তাদের সন্তানের নাম রেখেছেন ‘জাহাঙ্গীর’, সংক্ষেপে ‘জেহ’।
করিনার বই ‘প্রেগন্যান্সি বাইবেল’-এর শেষ পাতায় সেই রহস্যের জট খুলেছেন অভিনেত্রী। এরই সঙ্গে শেয়ার করলেন দ্বিতীয় সন্তানের ছবিও। করিনা আগেই জানিয়েছিলেন যে আগামী ৯ই আগস্ট মাতৃত্ব নিয়ে তাঁর বই প্রকাশ পাবে। কথা রাখলেন অভিনেত্রী। ছেলের ছবি থেকে নাম, সবই প্রকাশ্যে আনলেন করিনা।
View this post on Instagram
আরও পড়ুন- ‘দয়া করে এভাবে মদের প্রোমোশন করবেন না’, মদের বিজ্ঞাপন শুট করে নেট দুনিয়ায় ট্রোলড মধুমিতা
ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, নুরুদ্দীন মহম্মদ সেলিম বা জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি রাজত্ব করেছিলেন ১৬০৫ সাল থেকে তাঁর মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত। এবার সেই রাজার নামেই ছেলের নামকরণ কী না, তা এখনও পর্যন্ত জানান নি সইফিনা।
আসলে, এর আগে সইফিনার প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে বেশ সমালোচিত হয় কাপুর ও খান পরিবারকে। অত্যাচারী শাসক তৈমুরের নামে ছেলের নামকরণ কী করে করতে পারেন সইফ ও করিনা, এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একটা বড় অংশ।
সন্তান গর্ভে আসার পর কোনও মেয়ের শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তন করিনা কীভাবে সামলেছেন সেসব তিনি তুলে ধরেছেন তাঁর এই বইয়ের মাধ্যমে। এছাড়াও, অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় মায়ের কেমন ডায়েট প্রয়োজন, কতটা ওয়ার্কআউট করা দরকার, সেসবও দেই বইয়ে তুলে ধরেছেন অভিনেত্রী।





