‘সিঁড়িতে বসে বসে জলে ডুবে কে যায়!’ অপরাজিতা ‘অপু’র জলে ডুবে যাওয়ার দৃশ্য দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা

বাংলা সিরিয়ালে মাঝে মাঝেই গল্পের গরুকে এমনভাবে গাছে উঠিয়ে দেওয়া হয় যে দর্শকরাও ভিরমি খেয়ে যান। জবার কাঁচি দিয়ে বম্ব নিষ্ক্রিয় করার দৃশ্য দেখে যেরকম চোখ কপালে উঠে ছিল নেটিজেনদের এবার অপরাজিত অপুর একটি দৃশ্য দেখে পড়ে গিয়েছে হাসির রোল।

অপরাজিতা অপু ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে জোরদার সমালোচনা চলছে নেটপাড়ায়। এমনিতেই তারকাদের অভিনয়, বাস্তব জীবন ও বডি শেমিং নিয়ে কটাক্ষ করে থাকেন নেটিজেনরা। এবার ধারাবাহিকের দৃশ্যের অবাস্তবিক ভাবধারা নিয়ে চলছে চর্চা। সম্প্রতি অপরাজিতা অপু ধারাবাহিকে দেখানো হয়েছিল, অপুর শ্বশুর বাড়ির সকলে ছুটি কাটানোর জন্য গিয়েছিল গ্রামের বাড়ি। বেলগাছিয়ার রাজবাড়ীতে সেই শ্যুটিং হয়েছে। সেখানে দেখানো হয় গ্রামের বাড়ির সুন্দর মনোরম পরিবেশ।

'সিঁড়িতে বসে বসে জলে ডুবে কে যায়!' অপরাজিতা 'অপু'র জলে ডুবে যাওয়ার দৃশ্য দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা

এখন গ্রামের বাড়ির রামধনু চোখে হারাচ্ছে ধানিলঙ্কাকে। অল্প সময়েই ধানি লঙ্কা রামধনুর মন জয় করে নিয়েছে। মূলত ধানি লঙ্কা হলেন অপু। এইরকমই দুষ্টু মিষ্টি পর্ব চলেছে ধারাবাহিকে। কিন্তু এরই মধ্যে একটি দৃশ্য নিয়ে কাটাছেঁড়া চলছে নেটিজেনদের। মূলত দেশের বাড়ির বিগ্রহের গয়না নীলু চুরি করলে, তা ফাঁস করে দেয় অপু। যাতে বেজায় চটে যায় নীলু এবং আন্টি ২। যারপর বদলা নিতে অপুকে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে তাঁরা। সেই দৃশ্য নিয়েই সামাজিক মাধ্যমে চলছে লাগাতার কটুক্তি।

'সিঁড়িতে বসে বসে জলে ডুবে কে যায়!' অপরাজিতা 'অপু'র জলে ডুবে যাওয়ার দৃশ্য দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা

সকলের মন্তব্য হাঁটু সমান জলে বসে এমন অভিনয় করেছেন অপু যা দেখে মনে হচ্ছে গলা পর্যন্ত ডুবে গিয়েছেন। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, পুকুরের পাড়ে বসে এমন করছেন ভেবেছেন বুঝতে পারা যাবে না। এরই সঙ্গে চিত্রনাট্যকার সহ ডিরেক্টরদেরও নানারকম মন্তব্য করা হয়েছে। অভিনেত্রীর অভিনয় নিয়েও প্রশ্ন উঠেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর