মা হওয়ার পর সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে অনেক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

সদ্যই মা হয়েছেন তিনি। এই মাত্র কয়েক ঘন্টা হল মাত্র। এবার তাঁকে মা হওয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, গাড়িতে ওঠার সময় সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেক অভিনন্দন”।

গতকালই জানা গিয়েছিল যে আজই আসতে চলেছে নুসরতের সন্তান। সেই অনুযায়ী, আজ, বৃহস্পতিবার সকাল থেকেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁর সন্তানের খবরের অপেক্ষায় ছিলেন।

এরপর বেলা গড়াতেই খবর আসে যে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। গোটা অন্তঃসত্ত্বাকালীন সময়টা তিনি নানান বিতর্ক ও কটাক্ষের মধ্যে দিয়ে কাটিয়েছেন। অবশেষে কোল আলো করে সন্তান এল নুসরতের জীবনে।

আরও পড়ুন- সন্তানের জন্ম দিলেন নুসরাত জাহান, শুভেচ্ছাবার্তা মিমি-শুভশ্রীর!

গত বছর পুজোর পর থেকেই শোনা যায় যে নিখিল জৈন ও নুসরত জাহানের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। আলাদা থাকতে শুরু করেছেন তারা। তখনই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতার কথাও সামনে আসে। এরপর থেকেই একাধিকবার একসঙ্গে দেখা যায় তাদের।

নুসরতের থেকে ডিভোর্স চেয়ে আলিপুর আদালতে মামলা করেন নিখিল। কিন্তু তখন নুসরত দাবী করেন যে তাঁর ও নিখিলের বিয়ে হয়েছিল তুরস্কে যা ভারতীয় আইনে বৈধ নয়। তাই ডিভোর্সের কোনও প্রশ্নই ওঠে না। কারণ তারা স্বামী-স্ত্রী নন, তারা একসঙ্গে ‘লিভ ইন’ করেছেন মাত্র।

এরপরই নানান বিতর্ক ধেয়ে আসে সাংসদ-অভিনেত্রীর দিকে। প্রশ্ন তোলা হয় তাহলে কেন তিনি সংসদে নিজের পরিচয় দেওয়ার সময় নিজের ‘জৈন’ পদবী ব্যবহার করেছিলেন, আর কেনই বা সিঁথিতে সিঁদুর পরেছিলেন? প্রশ্ন ওঠে তাঁর সন্তানের পিতৃ পরিচয় নিয়েও।

তবে অন্তঃসত্ত্বা অবস্থায় এই সমস্ত প্রশ্নের সরাসরি কন উত্তর দেন নি নুসরত। তবে পরোক্ষভাবে নানান সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি তাঁর লড়াইয়ের বার্তা দেন। আজ মা হওয়ার পর তাঁর এই লড়াইকে কুর্নিশ জানান অনেকেই। নুসরতের মা হওয়ার খবর পেয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও আরও অনেকেই। এরপর আজ বিকেলে সাংসদ-অভিনেত্রীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী নিজেও।

আরও অন্যান্য খবর