ফের ভুয়ো পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল খাস কলকাতার বুকে। ভুয়ো আইনজীবীর পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন এক মহিলা। জানা গিয়েছে তিনি আবার বিজেপির নেত্রী। নাম নাজিয়া ইলাহি খান।
আজ, বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ধৃত ওই বিজেপি নেত্রীর আইনজীবী হওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি।
আরও পড়ুন- উপনির্বাচন না করার ছক বিজেপির, বাধ্য হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল
পুলিশি সূত্রের খবর, মামলা মিটিয়ে দেওয়ার ম্নাম করে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। নিজেকে সকলের কাছে আইনজীবী বলে পরিচয় দেন তিনি। তাঁর বিরুদ্ধে বাগুইহাটি থানায় একাধিক অভিযোগ দায়ের করেছেন সন্দীপ আগরওয়াল নামে এক ব্যক্তি।
ওই ব্যক্তির দাবী, নাজিয়া ইলাহি খান তাঁর বিবাহ বিচ্ছেদ মামলা মেটানোর প্রতিশ্রুতি দেন। আর এই মামলার জন্য নাজিয়া সন্দীপের থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে দাবী। কিন্তু মামলার কোনও নিষ্পত্তি হয়নি। এরপরই পুলিশের দ্বারস্থ হয়ে গত বছর গিরীশ পার্ক থানায় মামলা দায়ের করেন সন্দীপ আগরওয়াল।
এরপরই এই মামলার তদন্ত শুরু করে পুলিশ। চিঠি দেওয়া হয় বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনে। তদন্ত করে পুলিশ হয় যে নাজিয়া কোনও আইনজীবী নন। পুলিশের দাবী, নাজিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকেই নানান জেলায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
পুলিশের তরফে জানা গিয়েছে, নাজিয়ার ফেসবুক প্রোফাইল থেকে জানা গিয়েছে যে তিনি সম্প্রতি নাকি বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়েছেন। নানান বিজেপি নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও চোখে পড়েছে। এরপর আজ, বৃহস্পতিবার রাজারহাট থেকে ওই ভুয়ো আইনজীবীকে গ্রেফতার করে গিরীশ পার্ক থানার পুলিশ।
বলে রাখি, কলকাতা ও কলকাতা-সংলগ্ন এলাকা থেকে একাধিক ভুয়ো সরকারি আধিকারিক, পুলিশ ধরা পড়েছে। একাধিক প্রতারণা চক্রও সামনে এসেছে। আর এবার ফের ভুয়ো আইনজীবী পরিচয় দিয়ে টাকা হাতানোর খবর সামনে এল। এই ঘটনার জেরে বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। কারণ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে গেরুয়া শিবিরের পতাকা হাতে এই ধৃত নাজিয়া ইলাহি খানের ছবি রয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার