একুশের নির্বাচনের ফল প্রকাশের পর এক বিজেপি কর্মীর মাকে খুন করার অভিযোগ উঠে রতন হালদারের বিরুদ্ধে। এই অভিযোগের জেরে গত বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে জামিনের আবেদন করতে গিয়েছিলেন রতন। তার জামিন চাইতে যাওয়াই কাল হয়ে দাঁড়াল। সেখানেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন রতন হালদার।
এই রতন হালদার নতুনপল্লীর তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অনেক আগে থেকেই রতনের খোঁজ চালাচ্ছিল সিবিআই। এরই মধ্যে জামিনের আবেদন করতে ব্যারাকপুর মহকুমা আদালতে গিয়ে সিবিআইয়ের জালে এই অভিযুক্ত।
আরও পড়ুন- উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি, একাধিক কেন্দ্রে দেখা মিলতে পারে নতুন মুখের
উল্লেখ্য, গত ২রা মে ভাটপাড়ার ২৮ নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় বিজেপি কর্মী মারধরের ঘটনায় ছেলে ও পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় শোভারানী মণ্ডলের। এই ঘটনায় দোষী ঠাওরানো হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। এই প্রেক্ষিতেই সিবিআই গ্রেফতার করল রতন হালদারকে। এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই।
ভোট পরবর্তী হিংসার মামলায় দ্বিতীয়বার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু’সপ্তাহ আগে রাজ্যে ভোট পরবর্তী খুনের অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। এই তদন্তের প্রেক্ষিতে বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের খুনের মামলায় ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই।
আরও পড়ুন- আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের চারটিতেই বিজেপির জয়জয়কার, সমীক্ষায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য
ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের উপর। ইতিমধ্যেই রাজ্যে এসেছে সিবিআইয়ের প্রতিনিধিদল। ঘটনাস্থল পরিদর্শন করছে তারা। ভোট পরবর্তী ঘটনায় আক্রান্ত ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছে সিবিআই। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!