মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে আপত্তিকর মিম বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এক যুবক। এই অভিযোগে সেই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বুধবার সিউড়িতে। অভিযোগ, ঘটনার দিন ওই যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয় মা দুর্গা রূপে ও অনুব্রত মণ্ডলকে দেখানো হয়েছে অসুর রূপে। এই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
এই ভাইরাল হওয়া ছবি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের অন্দরে রীতিমতো হইচই পড়ে যায়। এরপর তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয় সিউড়ি থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম বর্ণ মণ্ডল। সিউড়ির দমদমা গ্রাম পঞ্চায়েতের পতণ্ডা গ্রামের বাসিন্দা ওই যুবক। অভিযুক্ত যুবক কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কী না, পুলিশ তা খতিয়ে দেখছে।
এই ঘটনা প্রসঙ্গে সিউড়ি দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম দাবী করেন, “সোশ্যাল মিডিয়ায় ওই আপত্তিকর ছবি দেখে আমরা পুলিশে অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে”। নুরুল ইসলামের কথায়, অভিযুক্ত ওই যুবক বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত। আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে।
তবে এই দাবীর পাল্টা দাবী করে বীরভূম জেলার বিজেপির সহ-সভাপতি উত্তম রজকের জানান, “ওই ছেলেটি সম্পূর্ণভাবে তৃণমূল ঘরানার ছেলে। আর বিজেপি কখনও এই ধরনের কাজ করতে পারে না। এই ঘটনা ঘটে যাওয়ার পর তৃণমূল নিজেদের ঘাড় থেকে দোষ ঝেড়ে ফেলতে বিজেপির বিরুদ্ধে দোষারোপ করছে। আমাদের ওই এলাকায় আইটি সেলের অন্য ছেলে আছে”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার