এর আগে করোনা বিধি ভাঙার জন্য ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে। এবার এই একই অভিযোগে অভিযুক্ত করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এর জেরে ভোটের আগে থেকেই বেশ উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর কেন্দ্র।
অভিযোগ, মুখ্যমন্ত্রী যখন ভবানীপুর গুরুদ্বারে গিয়েছিলেন, তখন তিনি করোনা বিধি কিছুই মানেন নি। এই অভিযোগ তোলাই শুধু নয়, এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নালিশও ঠুকেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের এজেন্ট।
প্রচারের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মসজিদ ও পরে গুরুদ্বারে গিয়েছিলেন। তাঁর এই সফর নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অভিযোগ তুলে দেওয়া হয়েছে চিঠিও। এর আগে এই একই অভিযোগ আনা হয়েছিল প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে। তাঁকে শো-কজ ক্রাব হয়েছিল। তবে বিজেপি সেই শো-কজের জবাব দিয়েছে।
আরও পড়ুন- মমতা দুর্গা-অসুর অনুব্রত! সোশ্যাল মিডিয়ায় এহেন মিম বানিয়ে গ্রেফতার যুবক
এর আগেও প্রিয়াঙ্কা টিবরেওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তৃণমূল প্রার্থী তাঁর জমা দেওয়া হলফনামায় তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, তা উল্লেখ করেননি। আর এবার তাঁর বিরুদ্ধে করোনা বিধি ভাঙার অভিযোগ আনা হল। কমিশনে চিঠি দেওয়া নিয়ে প্রিয়াঙ্কা মন্তব্য করেন, “ওইরকম চিঠি ১০০ পাই, ১৫০ পড়ি, ২০০ ছিঁড়ি”। তাঁর এই মন্তব্য নিয়েও কম বিতর্ক হয়নি।
উল্লেখ্য, গত সোমবার নিজের মনোনয়ন পত্র জমা দেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারি। এই মনোনয়নপত্র জমা দিতে যাওয়া নিয়েই অভিযোগ তৃণমূলের। শাসকদলের তরফে অভিযোগ করা হয় যে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় কোনও করোনা বিধি মানেন নি বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, এবার মমতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে প্রিয়াঙ্কার বিরুদ্ধে আনা অভিযোগের হিসাব নিল বিজেপি।






