‘মিস রানু মারিয়া!’ মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়! সবুজ নাইটি আর উদ্ভট সাজে ভাইরাল রানু মন্ডলের গানের ভিডিও

স্টেশনে গান গাইতে গাইতে হঠাৎ করেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন। সাল ২০১৮, ঘটেছিল এমন একটি স্মরণীয় ঘটনা যা, আজও সকলের মনে রয়েছে। বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল একটি ভিডিও। যেখান থেকেই ভাগ্য ঘুরে যায় রানু মন্ডলের। বলিউডের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে আজ তিনি সকলের কাছে পরিচিত। তবে মাঝে মধ্যেই নানা বিতর্ক তৈরি হয় তাঁকে ঘিরে।

অনেকবারই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। একসময় আর্থিক অবস্থা খারাপ ছিল। কিন্তু পরবর্তীকালে অবস্থা ভাল হলেও, লকডাউনের কারণে তা আবার পরে যায় ।লকডাউন ওঠার পরেও কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাননি রানু মন্ডল। এবারে বলিউডের স্বপ্নের দুনিয়া ছেড়ে নিজের পুরনো আবাসনেই ঘাঁটি গাড়তে হয়েছে তাঁকে।

ছবি গৃহীত- বাংলাHunt

'মিস রানু মারিয়া!' মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়! সবুজ নাইটি আর উদ্ভট সাজে ভাইরাল রানু মন্ডলের গানের ভিডিও

এখন আর কোনো অনুষ্ঠানে ডাকো পাচ্ছেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনিই ট্রেন্ড করছেন। কিছুদিন আগেই তাঁর ‘বাচপান কা পেয়ার গান’ নিয়ে চর্চা হয়েছিল সামাজিক মাধ্যমে। তবু গানের থেকেও তাঁর সাজ বেশি নজর কেড়েছিল নেটিজেনদের। ফের আবার রানু মন্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি সবুজ নাইটি এবং অদ্ভুত মেকাপে সুরেলা গলায় গান গাইছেন তিনি।

ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ রানু মন্ডলকে ট্রোল করেছেন। আবার অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। কিছু জনের বক্তব্য, ভারসাম্য হারিয়েছেন রানু মন্ডল। এমন অবস্থায় ভিডিও ভাইরাল করার জন্য তাঁকে এমন ভাবে না সাজালেও হত। কেউ কেউ আবার, যে বা যারা এই কাণ্ড করেছেন তাঁদের শাস্তির কামনা করছেন। সম্প্রতি আবার সামনে এসেছে, বায়োপিক তৈরি হচ্ছে রানু মন্ডলের।

বি গৃহীত- বাংলাHunt

'মিস রানু মারিয়া!' মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়! সবুজ নাইটি আর উদ্ভট সাজে ভাইরাল রানু মন্ডলের গানের ভিডিও

হিন্দিতেই তা তৈরি হবে। হৃষীকেশ পরিচালিত এই ছবিতে রানুর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঈশিকাকে। শোনা গিয়েছে, গত এক বছর ধরেই রানু মন্ডলের বায়োপিক বানানোর পরিকল্পনা করছিলেন পরিচালক। অবশেষে চূড়ান্ত হয়েছে। নাম হবে “মিস রানু মারিয়া”। ছবিতে গানের দায়িত্বে রয়েছেন সুরজিৎ, সিধু এবং নীলাকাশ।

কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর ভিডিও নিয়ে রেগে গিয়েছেন অনেকে। যারা সেই ভিডিও ছেড়েছেন তাঁদের শাস্তি কামনা করেছেন সকলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর