টলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই টলিউডে কাজ করছেন তিনি। তার অভিনয় নিয়ে মুগ্ধ দর্শকরা। সম্প্রতি জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক উমা। আর সেই ধারাবাহিকে মুখ্য ভূমিকা অভিনয় করছেন নীল। স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
বর্তমানে কৃষ্ণকলি ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করছেন নীল।এবার উমা ধারাবাহিকে তাকে দেখা যাবে। যা নিয়ে রীতিমত ব্যস্ত অভিনেতা।দর্শকদের নজর কেড়েছে নীলের দুরন্ত অভিনয় দক্ষতা।উমা ধারাবাহিকে নীল একজন যুবক ক্রিকেটার ভূমিকায় অন্যদিকে কৃষ্ণকলি ধারাবাহিকে বয়স্ক স্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নীলের অনুগামীদের সংখ্যা বেড়েছে পাল্লা দিয়ে।আর নীল নিজেও বেশ জনপ্রিয়। স্ত্রী তৃনা সাহার সাথে বিভিন্ন মুহূর্তের ভিডিও ভাগ করে নেন তিনি। মজার রিল ভিডিও ভাগ করেন কখনো কৃষ্ণকলির তিয়াসা আবার কখনো তৃণার সাথে।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ অন্য জুটির সাথে রিল ভিডিও ভাগ করেন তিনি।উমা ধারাবাহিকের টিমের সাথে রিল ভিডিওতে দেখা গেল তাকে।ভিডিওতে দেখা যাচ্ছে উমা ধারাবাহিকের উমা ছাড়াও বাকি সদস্যদের সাথে হাসি মজা আড্ডায় মেতেছেন অভিনেতা।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার