নেশা না করে থাকতে পারেন না, এয়ারপোর্টে ড্রাগস নিয়ে এসেছেন নাকি দীপিকা? ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল নেট পাড়া

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বরাবর তার অভিনয়ের জন্য সর্বদাই সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন পাশাপাশি তার স্টাইল জন্যেও যথেষ্ট জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও তুঙ্গে।

তবে একথা নিশ্চিত যে জনপ্রিয়তা থাকলেও মাঝে মধ্যেই তার বিরুদ্ধে একাধিক বার কুরুচিকর মন্তব্যের স্বীকার হতে হয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ড্রা’গ কেলেঙ্কারি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়। বলিউডের একাংশ মা’দকাসক্ত সেই ঘটনা একেবারে প্রকাশ্যে চলে আসে। নাম জড়ায় একাধিক তারকার সাথে দীপিকার। এমনকি এন সি বি কাছে তাকে হাজিরাও দিতে যেতে হয়।

ফের একবার ট্রোলের সম্মুখীন হলেন এই জনপ্রিয় অভিনেত্রী।সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই পোষাকে ছিল চমক।পরনে ছিল বেলুনের মতো হাতাওয়ালা সাদা টপ, ভিতরে কালো রঙের ব্রালেট। এছাড়া তিনি পড়েছিলেন বাদামী রঙের লেদার প্যান্ট আর কালো রঙের সরু পেন্সিল হিল। গোল্ডেন চেন দেওয়া কালো ব্যাগ হাতে নিয়ে বিমান বন্দরে এসেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

দীপিকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার সাথে একের পর এক কু মন্তব্যও উড়ে আসে কমেন্ট বক্সে। তাদের দাবি অভিনেত্রীকে নেশাখোরের মত দেখতে লাগছে। কার্যত নেট নাগরিকদের রোষের মুখে পড়েন অভিনেত্রী।‘মাল হ্যায় ক্যায়া?’ বলে মন্তব্য করেন একজন। অপর একজন মন্তব্য করেছেন, ‘নাশিদি (নেশাখোর) রাণী।’

একজন নেটিজেন কুরুচিপূর্ণ ইঙ্গিত করে লিখেছেন, ‘ইনি পুরুষ নাকি মহিলা? আমি ভেবেছিলাম ইনি একজন পুরুষ যিনি মহিলার মতো পোশাক পরেছেন।’ পাল্টা দীপিকা পাড়ুকোনের অনুগামীরা কমেন্ট বক্সে ঝড় তোলেন। একজন অভিনেত্রীর সমর্থনে লেখেন ‘দীপিকা হলেন বলিউডের ক্লাসি সেলিব্রেটি’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর