অন্য অবতার রানু মণ্ডলের, কালো সানগ্লাস পরে রানু মণ্ডলের ‘কালা চশমা’ গান, মুহূর্তে ভাইরাল ভিডিও

রাণাঘাটের রানু মণ্ডল নামটির সঙ্গে আমরা সকলে বেশ পরিচিত। রানাঘাট স্টেশন থেকেই তাঁর মিউজিক্যাল জার্নি শুরু হয়। লতা মঙ্গেশকরের গান গেয়ে বেশ সাফল্য পান রানু মণ্ডল।

রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটির মাধ্যমে বিখ্যাত হন রানু মণ্ডল। এই গানটির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন অতীন্দ্র চক্রবর্তী আন্মের এক সমাজসেবী। সেখান থেকে চূড়ান্ত ভাইরাল হয়ে যায় রানু মণ্ডলের গান।

দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। রানাঘাট স্টেশনে পড়ে থাকা রানু মণ্ডল পাড়ি দেন মুম্বইতে। গায়ক হিমেশ রেশমিয়া তাঁর গান শুনে মুগ্ধ হয়ে তাঁকে রেকর্ডিংয়ের সুযোগ করে দেন। হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি’ গান রেকর্ড করেন রানু মণ্ডল।

নিজের বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার শিকার হয়েছিলেন রানু। নিজের অনুরাগীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন তিনি। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড হতে শুরু করেন রানাঘাটের রানু মন্ডল। বর্তমানে নিজের বাড়িতেই থাকেন রানু।

কোনও ছবিতে গান গাওয়ার অফার না পেলেও রানু মণ্ডলের জীবনী নিয়ে তৈরি হচ্ছে একটি ছবি। সেই ছবির জন্য ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে। দর্শকরা যেমন রানু মণ্ডলের জীবনে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তেমনই তাঁরা আবার সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডলের করা গান দেখার জন্যও মুখিয়ে থাকেন।

কিছুদিন আগেই ‘কাঁচা বাদাম’ গান গেয়ে, নেচে বেশ ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। আর এবার তিনি বলিউডের বিখ্যাত গান ‘কালা চশমা’ গেয়ে ভাইরাল হলেন। রানু মণ্ডলের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই রাতারাতি ভাইরাল হয়ে যায়।

এই ভিডিওতে দেখা যাচ্ছে রানু মণ্ডল বলিউডের বিখ্যাত গান ‘গোরে গোরে মুখরে পে কালা কালা চশমা’ গানটি গেয়েছেন। এর পাশাপাশি তাঁকে মুখ দিয়ে মিউজিক দিতেও দেখা গিয়েছে।

এই প্রথমবার নয় যখন রানু মণ্ডল কোনও বিখ্যাত গান গেয়ে ভিডিও বানিয়ে ট্রেন্ডে এসেছেন। এর আগেও তিনি ‘মানিকে মাগে হিতে’ গানটি করেছিলেন। আর এবার তাঁর গলায় উঠে এলো কালা চশমা গান।

RELATED Articles