যদি আপনাকে বলা হয় যে আপনি মাত্র ৫০০০ টাকা খরচ করে মাসে প্রায় ৫০০০০ টাকা থেকে এক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন তাহলে কী আপনি সেই অফারটি নেবেন? আজ এমনই এক ব্যবসার কথা আপনাদের জানানো হবে যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আপনি একটি লাভজনক ব্যবসা দাঁড় করাতে পারবেন ও বেশ ভালো টাকা উপার্জনও করতে পারবেন।
এই ব্যবসাটি হল সাবান তৈরির। হ্যাঁ, মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করেই সাবান তৈরির ব্যবসায় আপনি বাড়ি থেকেই ব্যবসা শুরু করতে পারবেন ও লাভের মুখও দেখতে পারবেন। আর প্রাথমিকভাবে আপনাকে কোনও কর্মচারীও রাখতে হবে না। সুতরাং, সেদিকেও কোনও সমস্যা নেই।
তবে এবার আপনি প্রশ্ন তুলতেই পারেন যে বাজারে তো এত নামীদামী ব্র্যান্ডের সাবান রয়েছে। তাহলে সেসব ছেড়ে মানুষ আপনার তৈরি সাবান কেন কিনবেন? আর মানুষ যদি সাবান না-ই কেনেন, তাহলে আর আপনার ব্যবসা চলবে কী করে?
আসলে, নামীদামী ব্র্যান্ডের নিজেদের পণ্যের জন্য প্রচুর বিজ্ঞাপন ও বিপণন করে। এর জেরে সেই খরচের দাম গিয়ে পড়ে সাবানের দামের উপর আর সাবানের দামও চড়া হয়। কিন্তু আপনার তৈরি সাবানের জন্য আপনাকে বিজ্ঞাপনের জন্য প্রথমেই এত খরচ করতে হবে না। তাই আপনি কম দামের মধ্যেই ভালো মানের সাবান বিক্রি করতে পারবেন।
আর সাবান বানাতে যেসমস্ত উপকরণ লাগে, সেসবের দামও বেশ কম। সাবান বানানোর পর আপনি চাইলে নিজেই তা প্যাকিং করে বিক্রিযোগ্য করে তুলতে পারেন। সাবান বানানোর জন্য দরকার সাবানের ট্রে বা রঞ্জক, মেল্ড কেয়ার কিট, প্যাকিং উপাদান ইত্যাদি। আর সবথেকে বড় ব্যাপার হল, সাবান তৈরি করতে এমন কোনও সরঞ্জামের প্রয়োজন নেই, যার জন্য আপনাকে অনেক বেশি খরচ করতে হবে।
প্রথমের দিকে ব্যবসায় লাভ না হলেও আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ ধীরে ধীরেই কোনও ব্যবসা বড় হয়। ই-বিসনেসের জন্য আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টের সাহায্য নিতে পারেন আর পাইকারি বিসনেসের জন্য আপনি ইন্ডিয়ামার্ট বা ট্রেড ইন্ডিয়ায় নিজের নাম তালিকাভুক্ত করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার সাবান তৈরি করতে পারেন ও তা ধীরে ধীরে লাভজনকও হয়ে উঠতে পারে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার