এর আগেও নানান বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার সরাসরি পঞ্চায়েতের বিরুদ্ধে নিজের ক্ষোভ জারি করলেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।
গতকাল, শনিবার পঞ্চায়েত নির্মাণ সহায়ক সংগঠনের মালদা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাবিত্রী মিত্র। সেখানেই নির্মাণ সহায়কদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কথা জানালেন তিনি।
এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, কিছুদিন ধরেই নানান গ্রাম পঞ্চায়েত আর্থিক দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। সরকারি টাকার ৮০ শতাংশ পঞ্চায়েতে চুরি হয়ে যাচ্ছে। ২-৩ বছরের মধ্যেই প্রধানরা নিজেদের বাড়ি বানাচ্ছেন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সমস্ত পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে বলে দাবী করেন তিনি।
কিন্তু এবার প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত স্তরে বারবার এমন দুর্নীতির অভিযোগ উঠে আসছে কেন? এই বিষয়ে সাবিত্রী মিত্রের দাবী, গ্রাম পঞ্চায়েতের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে গিয়েছে, এই কারণেই এমন ঘটনা ঘটছে।
তিনি এও বলেন যে এমন পরিস্থিতি চলতে থাকলে মানুষ চাইবে যে আগামীদিনে পঞ্চায়েত উঠে যাক। তাঁর কথায়, অনেক সময় দেখা যাচ্ছে, যাদের দোতলা-তিনতলা বাড়ি রয়েছে, তারা অন্যভাবে আগে ঘর পেয়ে যাচ্ছেন। কিন্তু যাদের কিছুই নেই, তারা ঘর পাচ্ছে না।
তৃণমূল বিধায়কের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থে যে সমস্ত প্রকল্প শুরু করেছেন, তা পঞ্চায়েত প্রধান ও সদস্যদের জন্য ব্যহত হচ্ছে। এমন চলতে থাকলে, আগামী দিনে মানুষ আদৌ মানুষের পাশে কতটা দাঁড়াবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার