ভ্যালেন্টাইনস ডে-তে এই রাশির জাতক-জাতিকারা জড়াবেন প্রেমের সম্পর্কে, একে অপরকে করবেন প্রেম নিবেদন

আজ প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। তবে এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে ভ্যালেন্টাইন উইক। সপ্তাহ জুড়ে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ, চকলেট, টেডি বিয়ার ও আরও নানান উপহার দিয়েছেন। আর আজ আসল দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি, প্রেম দিবস। আকাশে-বাতাসে প্রেম ভাসছে।

কিন্তু সকলেরই কী ভ্যালেন্টাইন ডে ভালো কাটবে? কেউ হয়ত আজকের দিনে একাই কাটাবেন। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে কোনও কোনও রাশির জাতক-জাতিকারা এই দিনে প্রেম খুঁজে পাবেন। কারা তারা? আসুন জেনে নিই-

মকর ও বৃষ

মকর ও বৃষ উভয় রাশির জাতক-জাতিকারাই বেশ একরোখা ও জেদি স্বভাবের হন। এরা দু’জনেই পরিশ্রম করতে পারেন ও কাজের প্রতি সৃজনশীল। এই কারণেই মকর ও বৃষ রাশির জাতক-জাতিকারা একে অপরের সঙ্গে নিরাপদ বোধ করবেন। এই ভ্যালেন্টাইনস ডে-তে এই দুই রাশির জাতক-জাতিকারা বুঝতে পারবেন যে তারা একে অপরের জন্য ঠিক কতটা জরুরি।

কুম্ভ ও তুলা

কুম্ভ রাশির জাতকরা অন্তর্মুখী স্বভাবের, এরা নিজেদের মধ্যে গুটিয়ে থাকতেই ভালোবাসেন। এই কারণে তাঁদের মনের কথা চট করে বোঝা যায় না। আর অন্যদিকে তুলা রাশির জাতক-জাতিকারা সামাজিক মেলামেশায়ক খবুই দক্ষ। এরা কল্পনার জগতে থাকতে ভালোবাসেন এবং সবকিছু ব্যালান্স করে চলতে পারেন। এই ভ্যালেন্টাইস ডে -তে কুম্ভ ও তুলা রাশির জাতক-জাতিকারা কাছাকাছি আসবেন। কুম্ভ রাশির সৃজনশীল প্রকৃতি আকর্ষণ করবে তুলার জাতকদের। নিজেদের মতো করে সুন্দর এক প্রেম কাহিনি রচনা করবেন তাঁরা।
মীন ও কন্যা

পারফেকশনিস্ট কন্যা রাশিকে স্পর্শকাতর মীন রাশিই ভালো ভাবে বুঝতে পারবে। কন্যা রাশির জাতককে সুখী করতে মীনের জাতকরা সবকিছু করতে রাজি। ভ্যালেন্টাইনস ডে-কে খুব সুন্দর করে উপভোগ করতে নানা আয়োজন করবেন এই পারফেকশনিস্ট কন্যা রাশির জাতক-জাতিকারা। স্থিতিশীল এবং ভরসাযোগ্য মীনের জাতকরা সব পরিস্থিতিতে তাঁদের হাত শক্ত করে ধরে থাকবেন।

মেষ ও সিংহ

মেষ রাশির জাতক-জাতিকারা হলেন স্বাধীনচেতা ও সাহসী। এরা নিজেদের শর্তেই নিজেদের জীবন কাটাতে ভালোবাসেন। এই ভ্যালেন্টাইনস ডে-তে এই রাশির জাতক-জাতিকারা নিজেদের খাঁটি প্রেম খুঁজে পাবেন। অন্যদিকে আবার সিংহ রাশির জাতক-জাতিকারাও সাহসী ও সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। এই দুই রাশির উপাদান হল আগুন। আজকের দিনে এই দুই রাশির জাতক-জাতিকারা একে অন্যের কাছে প্রেম নিবেদন করবেন।

আরও অন্যান্য খবর