স্কুল বাসেই চলছে পড়ুয়াদের দেদার ম’দ্য’পা’ন, এই রাজ্যের ছাত্রছাত্রীদের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

সদ্যই ভাইরাল হয়েছে এক ভিডিও যা দেখেন নেটিজেনদের চক্ষু একেবারে চড়কগাছ হওয়ার জোগাড়। স্কুল বাসের মধ্যেই পড়ুয়াদের এমন কীর্তিকলাপ দেখে হতবাল নেটপাড়া। ভাইরাল হওয়া ভিডিওটি তোলা হয়েছে একটি স্কুলবাসের মধ্যে। কিন্তু সেই ভিডিওতে স্কুল পড়ুয়ারা যা করল, তাতে স্কুলের বদনাম হয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল বাসের মধ্যেই পড়ুয়ারা ম’দের আসর বসিয়েছে। বোতল খুলে নাগাড়ে বিয়ার খেয়ে চলেছে তারা। এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইউটিউবে। এরপর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও শেয়ার করা হয় সেই ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল বাসের ছবি সেখানে সকলে স্কুল ইউনিফর্ম পরে রয়েছে।

কিন্তু এর মধ্যেই দেখা যায় যে সেখানে একদল ছাত্রী এবং একটি ছাত্র বিয়ারের বোতল খুলে পান করা শুরু করে। ভাইরাল হওয়া সেই ভিডিওটি তুলেছে সেই বাসেরই এক ছাত্র। এরপরই ছাত্রছাত্রীদের এই কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে তামিলনাড়ুর। সেই রাজ্যের চেঙ্গলপাট্টু জেলার এক সরকারি স্কুলের পড়ুয়ারা তারা। তাদের স্কুল ইউনিফর্ম দেখে তা বেশ স্পষ্ট। স্কুলবাসের মধ্যেই পড়ুয়ারা এমন কাণ্ড কীভাবে ঘটাল, এই বিষয়ে স্কুলের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তামিলনাড়ুর ওই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন। এমন ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে স্কুলের তরফে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে কার্যত হতবাক হয়েছেন নেটবাসীরা। স্কুল বাসে পড়ুয়াদের এমন ধরণের কার্যকলাপ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এমন কাজ সমাজের উপর ক্ষতিকারক প্রভাব ফেলবে বলে মত নেটিজেনদের।

প্রথমে মনে করা হয়েছিল যে এই ভিডিও হয়ত অনেক পুরনো, তবে জানা গিয়েছে এই ভিডিওটি গত মঙ্গলবারের। এই ভিডিও দেখে অনেকেই নানান ধরণের মন্তব্য করেছেন।

RELATED Articles