গতকাল, বুধবারই পুলিশকে ঠিকভাবে শায়েস্তা করার হুমকি শানিয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপরার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এক তৃণমূল উপপ্রধান বোমা-বন্দুক দিয়ে গোটা গ্রাম উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। আর ঘটনাস্থল সেই চোপড়াই।
সম্প্রতি, চোপড়া ব্লকের হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এলাকার কিছু লোকজনকে নিয়েই ঘরোয়া বৈঠক করছে তৃণমূল উপপ্রধান সাকির আহমেদ।
এই বৈঠকেই তাকে বলতে শোনা গেল যে বোমা-বন্দুক এখন খুব সাধারণ ব্যাপার। তিনি এও বলেন যে তার কাছে নাকি এত বোমা-বন্দুক রয়েছে তা দিয়ে গোটা ফতেয়াবাদ গ্রামের সমস্ত বাড়িঘর উড়িয়ে দিতে ১০ মিনিট সময় লাগবে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল। তবে খবর ২৪৭-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
এই ভিডিও ভাইরাল হতেই ফের এক বগটুইকাণ্ডের আশঙ্কা করছেন স্থানীয় তৃণমূল নেতা তাহের আহমেদ। ক্ষোভ উগড়ে এদিন তাহির বলেন, “শান্তিপ্রিয় অঞ্চলকে অশান্ত করা ছাড়া আর কিছুই নয়। আমরা এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করব। প্রয়োজনে আমরা আন্দোলনও করব”। তবে অভিযুক্ত উপ-প্রধানের থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র থেকে মাঠে নেমেছে বিরোধী শিবির। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে এটাই তার প্রকিষ্ঠ প্রমাণ। একজন তৃণমূলের উপপ্রধান কীভাবে এই ধরনের কথা বলতে পারেন? চোপড়া কেমন জায়গা আমরা জানি”।
আবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত। বেআইনি সম্পদের আধার। আমরা তৃণমূল, আমরা যা খুশি তাই করব। পাঁচশো প্রজন্মের সব কিছু আমরা সঞ্চয় করে নেব”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার