মেট্রো স্টেশন নাকি কোনও বিদেশী দামি শপিং মল, বুঝতেই পারবেন না, শিয়ালদহ মেট্রো স্টেশনের অন্দরের ছবি দেখে হাঁ কলকাতাবাসী

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে জল্পনা যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। তবে এই স্টেশনের সাজসজ্জা দেখে এটা বেশ বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য খুলে যাবে এই স্টেশনের দরজা। সেই নিয়ে প্রস্তুতিও চলছে বটে। এমন সময়ই সামনে এল নতুন মেট্রো স্টেশনের অন্দরের ঝাঁ চকচকে নানান ছবি।

মেট্রো স্টেশন নাকি কোনও বিদেশী দামি শপিং মল, বুঝতেই পারবেন না, শিয়ালদহ মেট্রো স্টেশনের অন্দরের ছবি দেখে হাঁ কলকাতাবাসী

প্রথমে স্থির হয় যে পয়লা বৈশাখের দিনই শুভ উদ্বোধন হবে এই মেট্রো স্টেশনের। কিন্তু তা আর শেষ পর্যন্ত হয়নি। এরপর শোনা যাচ্ছিল যে আগামী ৩১শে মে উদ্বোধন হবে এই স্টেশনের। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারচুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন। কিন্তু এরপর মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে ইস্ট-ওয়েস্ট মেট্রো অন্তর্গত এই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন ওইদিন হচ্ছে না।

বলে রাখি, গত ১৬ ও ১৭ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে শিয়ালদহ মেট্রো স্টেশন ও তার সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখা হয়। দু’মাস আগেই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণের জন্য রেলওয়ে কমিশনার অফ সেফটির ছাড়পত্র মিলেছে। নিয়ম অনুযায়ী, কমিশনের থেকে ছাড়পত্র পাওয়ার পর আগামী তিনমাসের মধ্যে সেই স্টেশন বাণিজ্যিকভাবে চালু করতে হয়। তা না হলে ফের কমিশনের ছাড়পত্রের প্রয়োজন পড়ে।

মেট্রো স্টেশন নাকি কোনও বিদেশী দামি শপিং মল, বুঝতেই পারবেন না, শিয়ালদহ মেট্রো স্টেশনের অন্দরের ছবি দেখে হাঁ কলকাতাবাসী

সেই অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যেই শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করতে হবে মেট্রোরেল কর্তৃপক্ষকে। আর তা যদি না হয়, তাহলে ফের কমিশনের ছাড়পত্রের জন্য অপেক্ষা করতে হবে। সেই কারণেই শিয়ালদহ স্টেশন উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

শিয়ালদহে মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। পাশাপাশি, রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। এছাড়াও, স্টেশনে থাকছে ৯ টি সিঁড়ি ও ১৮ টি এসক্যালেটর। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭ টি টিকিট কাউন্টার ও ৫ টি লিফট।

মেট্রো স্টেশন নাকি কোনও বিদেশী দামি শপিং মল, বুঝতেই পারবেন না, শিয়ালদহ মেট্রো স্টেশনের অন্দরের ছবি দেখে হাঁ কলকাতাবাসী

এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত দূরত্ব ২.৩০ কিলোমিটার। এই মেট্রো পরিষেবা চালু হলে যে যাত্রীদের খুবই সুবিধা হবে, তা বলাই বাহুল্য। যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লাভের পরিমাণও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। আপাতত স্টেশনের রেকের দরজা ও প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরের মধ্যে সমন্বয়ের উপর অতিরিক্ত জোর দেওয়ার কাজ চলছে।

RELATED Articles

Leave a Comment