আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে রৌনক মণ্ডল। পূর্ব বর্ধমানের বাসিন্দা রৌনকের বাবা পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র সে।
জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করা ছিল তার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হল আজ। রৌনকের স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে। মানুষের সেবায় নিজের জীবন নিয়োজিত করবে সে। এবার ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগোনোর পালা।
রৌনকের বাবা জানান যে তাঁর ছেলের পড়ার নির্দিষ্ট কোনও সময় ছিল না। কখনও সে রাত ১২টা পর্যন্ত পড়ত, আবার কখনও রাত ৯টার মধ্যেই পড়া শেষ করে ফেলত। তবে ছোটো থেকেই স্কুলে প্রথম অথবা দ্বিতীয় স্থানের মধ্যেই থাকত রৌনক।
এবার মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করায় স্বভাবতই খুশির হাওয়া বর্ধমানের মণ্ডল পরিবারে। রৌনকের মা জানান যে পাঠ্য বই পড়ার পাশাপাশি অন্যান্য সাধারণ জ্ঞান থেকে শুরু করে নানান ধরনের বই পড়ত সে।
শুধু পড়াশোনাই নয়, এর পাশাপাশি সঙ্গীত চর্চাও করে রৌনক। তার মা সাধারণ গৃহশিক্ষিকা। তিনি কখনও ছেলেকে পড়াশোনার জন্য বকাবকি করেন নি। ছেলের এই প্রথম সাফল্যে রৌনকের মা ও বাবা খুবই গর্বিত।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার