এই ৬ রাশির জাতক-জাতিকাদের উপর সবসময় বজায় থাকে বাবা লোকনাথের আশীর্বাদ, কারা তারা? জেনে নিন

আজ ১৯শে জ্যৈষ্ঠ। বাবা লোকনাথের তিরোধান দিবস। ১৬০ বছর বয়সে আজকের দিনেই মহাসমাধি লাভ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ সবসময় বলেছেন, ‘রণে-বনে-জলে-জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব’।

বাবা লোকনাথের এই বাণী আমরা অনেকেই মেনে চলি। আর ফলও পাই। তবে সকলের জীবনের সমস্যা তো আর সমান হয় না। তবে বাবা লোকনাথের কৃপা সকলের উপরেই বজায় থাকে। এর ফলে জীবনে দুঃখ-কষ্ট বেশিদিন স্থায়ী হয় না।

দেখা যাক, কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর বাবা লোকনাথের কৃপা সবসময় বজায় থাকে যার জেরে তারা সহজেই কোনও বিপদকে কাটিয়ে উঠতে পারেন।

বৃশ্চিক

এই রাশির জাতক-জাতকারা যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে এখুনই শুরু করে দিন। বেশ লাভবান হবেন। শরীর খুব একটা ভালো যাবে না, তবে লাল রঙের পোশাক পড়লে স্বাস্থ্য ভালো হতে পারে। লোকনাথ বাবার পুজো করুন।

মেষ

এই রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী দিনগুলি খুব ভালো হবে। স্বাস্থ্য খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বন্ধু, পরিবার ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভালো ফল পেতে হলুদ রঙের পোশাক পড়ুন।

সিংহ

ধৈর্য ধরুন, কাজে সাফল্য আসবেই। কাউকে কিছু বলার আগে ভেবেচিন্তে বলুন। আপনার প্রেমের ক্ষেত্রে হতাশা আসতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের শুভ রঙ হল কমলা। লোকনাথ বাবা আপনার উপর কৃপা দৃষ্টি দেন।

মিথুন

যদি কোনও কাজ অসম্পূর্ণ রেখেছেন, তাহলে তা এখনও সম্পূর্ণ করুন। এই সময়টি এই রাশির জাতক-জাতিকাদের জন্য কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একেবারে উপযুক্ত সময়। চর্মরোগে ভুগতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের শুভ রঙ হল নীল।

মীন

আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়লেও খরচও হবে সমপরিমাণে। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন। এই রাশির জাতক-জাতিকাদের শুভ রঙ হল সবুজ। বাবা লোকনাথের কৃপায় সমস্ত সমস্যা দূর হবে।

কন্যা

স্বাস্থ্য ভালো যাবে। প্রচুর অর্থের আগমনের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমভাগ্য বেশ ভালো। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। এই রাশির জাতক-জাতিকাদের শুভ রঙ হল সবুজ। বাবা লোকনাথের পুজো করুন, সুফল পাবেনই।

RELATED Articles

Leave a Comment