টেট দুর্নীতির জের! চাকরি গেল হুগলীর তৃণমূল নেতার দুই মেয়ের, আদালতের নির্দেশে নিষ্কর্মা শাসকদলের একাধিক নেতার ছেলে- মেয়ে

একের পর এক ঘটনা সামনে আসার পরই চাকরি গেল একাধিক শিক্ষক-শিক্ষিকাদের (teachers)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হুগলী জেলার একাধিক তৃণমূল (TMC) নেতার ছেলে-মেয়েদের চাকরি (jobs) বাতিল হল। ব্লক তৃণমূল সভাপতির চাকরিও গেল আদালতের নির্দেশে। এর জেরে জেলা তৃণমূল নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়েছে।

রাহুল দেব ঘোষ। থাকেন ইনছুরাতে। হুগলীর বলাগড়ের ব্লক যুব তৃণমূল সভাপতি তিনি। জিরাটের একটি স্কুলের শিক্ষক ছিলেন এই রাহুল দেব ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, সেই শিক্ষকতার চাকরি খুইয়েছেন তৃণমূল নেতা। অবশ্য তিনি দাবী করেছেন যে এই নিয়ে কোনও চিঠি তিনি পান নি।

অন্যদিকে, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন গুণধর খাঁড়া। তাঁর দুই মেয়ে হলেন শিবানী খাঁড়া ও সীমা খাঁড়া। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের তরফে যে ২৬৯ জনের চাকরি বাতিল করা হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতার এই দুই মেয়েরও। নিজেদের শ্বশুরবাড়ি এলাকাতেই চাকরি নিয়েছিলেন তারা।

তবে একথা শুনে হতবাল তৃণমূল নেতা। তিনি জানান যে এই বিষয়ে কোনও কাগজ হাতে পান নি তারা। তাও এ নিয়ে কিছু মন্তব্য করতে চান না তিনি। ওই দুই শিক্ষিকারা যে স্কুলে কর্মরত ছিলেন, সেই স্কুলের শিক্ষিকারাও এই খবর শুনে বেশ অবাক হয়েছেন।

অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, হাওড়ার শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রামপ্রসাদ মণ্ডলের ছেলে তনুময়ও নিজের চাকরি খুইয়েছেন। এই প্রসঙ্গে রামপ্রসাদ জানান যে তাঁর ছেলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়েছিলেন। কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাঁর ছেলে। কিন্তু তাও কেন এমনটা হলে, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না রামপ্রসাদবাবু।

আরও অন্যান্য খবর