অভূতপূর্ব! মাটি দিয়ে বানানো ফ্রিজ, চলবে বিদ্যুৎ ছাড়াই! ৭০ বয়স বৃদ্ধের আবিস্কার হতবাক করল সকলকে

কখনও ভেবেছেন রেফ্রিজারেটর হবে ইলেক্ট্রিক ছাড়া? তামিলনাড়ুর এক বৃদ্ধ সেই অসাধ্যসাধন করেছেন। মাটির রেফ্রিজারেটর বা ফ্রিজ বানিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন।

ওই ব্যক্তির নাম এম শিবস্বামী। বয়স সত্তরের ওই বৃদ্ধ বানিয়ে ফেলেছেন এমন এক মাটির পাত্র যা এক দিক থেকে পরিবেশবান্ধব অন্য দিকে বিদ্যুৎ ছাড়াই টাটকা থাকবে শাকসব্জি, দুধ, দই প্রভৃতি।

বৃদ্ধের বাড়ি বাড়ি কোয়েম্বাটুরের কাছে কারুমাথামপট্টিতে। তিনি বহুকাল ধরে মাটির জিনিস পত্র বানিয়ে আসছেন। ২০২০ সাল নাগাদ তাঁর এই ধরনের মাটির পাত্র বানানোর কথা মাথায় আসে। শেষমেশ বানিয়ে ফেলেছেন সেই বিশেষ ফ্রিজ।

এই ফ্রিজটি দেখতে অনেকটা সিলিন্ডারের মতো। বড় মাটির পাত্রের নিচে লাগানো আছে একটি কল, যেখান থেকে ঠান্ডা জল পাওয়া যাবে এবং ভিতরে আছে আরও একটু ছোট পাত্র। সেখানেই রাখা যাবে দুধ, দই, শাকসব্জি ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর