বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে সংসার চালান একজন পুরুষই। বাড়ির গৃহিণীরা চান তার কর্তা যেন সুশীল, শান্ত, ভালোবাসায় মোড়া থাকেন। যে কোনও বাড়ির উন্নতি তখনই ঘটে যখন বাড়ির প্রধান বা অভিভাবক পরিবারকে নিজের মতো করে আগলে রাখে।
চাণক্য একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি পরিবারের গুণের জন্য বাড়ির প্রধান বা অভিভাবককের কী কী গুণ থাকা দরকার বলে গেছেন।
চাণক্যের মতে, বাড়ির প্রধান যিনি তাঁর বুদ্ধি বিবেচনা খুব গুরুত্বপূর্ণ এখানে। কারণ তিনিই বাড়ি এবং বাড়ির অন্যান্য সদস্যদের সামলে রাখেন৷ পরিবারের প্রধান যদি বেশি ব্যয় করে তবে সে অভ্যস পরিবারের অন্যান্যদের মধ্যেও থাকে৷ অন্য সদস্যরাও বেশি ব্যয় করবে, তাই প্রধানকে কম ব্যয় করা উচিত।
গৃহকর্তা যদি টাকা-পয়সা জমিয়ে রাখতে পারেন এবং সঞ্চয়ী হন, তাহলে পরিবারে কখনও অর্থের অভাব হয় না। যা কঠিন সময়কে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারে, তাই পরিবারের প্রধানের দায়িত্ব সঞ্চয় করা। গৃহপ্রধানের সিদ্ধান্ত নেওয়ার সময় মনে রাখতে হবে তার সিদ্ধান্তে পরিবারের কোনও সদস্য যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাই তার ভেবেচিন্তে সিদ্ধান্ত দেওয়া উচিত।পরিবারের প্রধান যখন তার সিদ্ধান্তে অটল থাকেন, তখন তার পরিবারের সদস্যদের মধ্যে শৃঙ্খলা থাকে, তাই পরিবারের প্রধানের উচিত তার সিদ্ধান্তে অটল থাকা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!