দাম্পত্য জীবনে মনোমালিন্য হতেই থাকে। কখন কখন আমাদের মতের মিল নাই হতে পারে। কিন্তু এই ব্যক্তি কী করে বসলেন দেখুন।
স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। বউকে বাড়ি ফেরাতে মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসলেন এক ব্যক্তি। এই দম্পতি মহারাষ্ট্রের বাসিন্দা। অনেকদিন ধরেই দু’জনের মধ্যে মন কষাকষি চলছিল।
ঝগড়া করলেও স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বামী। স্ত্রীকে ভালোবাসেন তিনি। কিন্তু প্রকাশ্যে তা বলতে পারছিলেন না। মনকষ্টে খানিকটা মদ্যপানও করে ফেলেন তিনি। আর নেশার ঘোরেই চড়ে বসেন স্থানীয় ১০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে। জেদ ধরেন, স্ত্রী বাড়ি না ফিরলে তিনি মোবাইল টাওয়ার থেকে নামবেন না।
শেষ পর্যন্ত দমকল, পুলিশ এবং স্থানীয় লোকজনের কাছ থেকে স্ত্রীকে ফিরিয়ে আনার আশ্বাস পেয়ে নেমে আসেন তিনি। এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে ১৯৭০ সালের জনপ্রিয় ছবি ‘শোলে’-র একটি দৃশ্যের কথা। সেখানে ধর্মেন্দ্র অভিনীত চরিত্রটিও ‘বসন্তি’ কে বিয়ে করবেন বলে উঁচু জল ট্যাঙ্কে উঠে পড়েছিলেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার