বিধ্বস্ত পার্থ! ঘাড় একদিকে কাত করা, বুকে হাত, ভুবনেশ্বর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে ওঠার সময় মন্ত্রীমশাই জানালেন, ‘ভালো নেই’

সোমবার সকাল ঠিক ৮টা ২৯ মিনিট। কলকাতা বিমানবন্দর থেকে ভুবনেশ্বরের পথে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে উড়ে যায় ইডি। কথা ছিল ৯টা ৪৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর পৌঁছনো হবে। তবে নির্ধারিত সময়ের কিছু পরে অর্থাৎ ১০টা ০৫ মিনিট নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দর পৌঁছন তারা। এদিন সেখানে বিমানবন্দরের বাইরেই দাঁড় করানো ছিল অ্যাম্বুলেন্স।

ভুবনেশ্বর বিমানবন্দর থেকে এইমসের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বর পৌঁছন তাঁর আইনজীবী। এসএসকেএমের চিকিৎসকরা বাসে করে কলকাতা থেকে ভুবনেশ্বর আসেন।

এদিন ভুবনেশ্বর বিমানবন্দর থেকে বেরোনোর সময় বেশ বিধ্বস্ত লাগল পার্থকে। পরনে আকাশী পাঞ্জাবি ও পাজামা। হুইল চেয়ারে শরীর একেবারেই ছেড়ে দিয়েছিলেন বলা যায়। ঘাড় বাঁদিকে কাত করে রাখা। মাঝেমধ্যেই বুকের বাঁদিকে হাত দিচ্ছিলেন তিনি। কিছু কী বোঝানোর চেষ্টায় ছিলেন মন্ত্রীমশাই?

এদিন হুইল চেয়ার থেকে অ্যাম্বুলেন্সে ওঠার সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন যে তিনি কেমন আছেন? সেই একই ভাবেই বুকের বাঁদিকে হাত রেখে আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন যে ‘শরীর ভালো নেই, বুকে ব্যাথা’।

https://twitter.com/ANI/status/1551428335812497409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1551428335812497409%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fwest-bengal-minister-and-former-education-minister-of-the-state-partha-chatterjee-arrives-at-bhubaneswar-airport-kd%2F

কলকাতা হাইকোর্টের তরফে এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে যে পার্থর  চিকিৎসার জন্য কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে। বোর্ড পার্থর স্বাস্থ্য পরীক্ষা করবে। এদিন বিকেল ৩টের মধ্যে এইমস ভুবনেশ্বরকে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট দিতে হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রিপোর্টে যদি বলা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার সঙ্গে জেরা করা সম্ভব, তাহলে তাঁকে জেরা করা শুরু হয়ে যাবে। অন্যথায় জেরা পিছিয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের সুস্থ হওয়া পর্যন্ত। অন্যদিকে, সোমবার নিম্ন আদালতে হাজিরার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ফলত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর আইনজীবী ভারচুয়ালি যোগ দেবেন এই হাজিরায়।

আরও অন্যান্য খবর