৭৫ তম স্বাধীনতা দিবসের আগে ভাইরাল তেরঙা জলপ্রপাতের ভিডিও, অপরূপ সুন্দর সেই দৃশ্য দেখে অবাক হবেন আপনিও

সামনে ১৫ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই বছর স্বাধীনতা দিবসটি দেশবাসীর জন্য খুব স্পেশাল। কারণ এ বছর আমাদের দেশে পালিত হবে ৭৫তম স্বাধীনতা দিবস। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি জলপ্রপাতের ভিডিও ভাইরাল হয়েছে। সেই জলপ্রপাতের জলের রং তেরাঙা।

সোশ্যাল মিডিয়া টুইটারে এই ভিডিও শেয়ার হয়েছে @Jyoti789Singh নামের একটি প্রোফাইল থেকে। অদ্ভুত এই জলপ্রপাত দেখে অবাক নেটিজেনরা। ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।

ভিডিওতে দেখা যাচ্ছে জলপ্রপাতের সামনে ভিড় জমিয়েছে বহু মানুষ। পাহাড়ের উপর থেকে তীব্র শোতে নেমে আসে জল। কিন্তু সেই জলের রং ভারতের জাতীয় পতাকার রঙের ন্যায়। একদিকে গেরুয়া রঙের জল, মাঝখানে সাদা রঙের জল এবং আরেকদিকে সবুজ রঙের জল।

https://twitter.com/Jyoti789Singh/status/1556498966920826880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1556498966920826880%7Ctwgr%5Ebb5b8391bb674d32ddd019013ea282ae50d21af0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fviral%2Fviral-video-amazing-indian-national-flag-tricolor-waterfall%2Farticleshow%2F93472523.cms

তবে ভিডিওটি কোথাকার তা এখনো জানা যায়নি। নেটিজেনরা বিস্মিত এমন দৃশ্য দেখে। সোশ্যাল মিডিয়া জুড়ে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নানা রকমের পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তারই মধ্যে এই মনমুগ্ধকর ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles