ক্লাস রুমে বসেই ম’দ, বিড়ি, সিগারেটে মত্ত পড়ুয়ারা! খাতায় অ’শ্লী’ল শব্দ, ভয়াবহ অবস্থা রাজ্যের সরকারি স্কুলে

স্কুলে চলছে পড়ুয়াদের তাণ্ডব। পড়ুয়াদের বিরুদ্ধে লম্বা অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। ক্লাস রুমে বসছে ম’দের ঠেক। বিদ্যালয়ে যেখানে সেখানে রয়েছে গুটখার পিক। এমনই ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার সরিষা হাইস্কুলের।

জানা গেছে, একাদশ শ্রেণীর কিছু ছাত্র বিদ্যালয়ে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। বর্তমানে সরিষা হাইস্কুলে প্রায় দু’হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। কার্যত সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে বিদ্যালয়।

ছাত্রদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, সিগারেট, বিড়ি, গুটখা, পান, ম’দ খেয়ে নেশা করে স্কুলের পড়ুয়ারা। পানমশলা খেয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে। ক্লাস রুমের মধ্যে ম’দখেয়ে বমি করে, শিক্ষক প্রতিবাদ করলে পাল্টা তেড়ে যায় পড়ুয়ারা। ক্লাসরুমে পাখার ব্লেড দুমড়ে মুচড়ে ভাঙছে পড়ুয়ারা। পরীক্ষার খাতায় অ’শ্লী’ল শব্দ লিখে আসেছে তারা।

স্কুলের হাল ফেরাতে অভিভাবকদেরকে চিঠি করে সভা ডাকে স্কুল কর্তৃপক্ষ। সেই চিঠিতে স্কুলের নিয়ম শৃঙ্খলার অবনতির তালিকা প্রকাশ করা হয় যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই ছাত্রদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই দেখার বিষয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর