‘আমব্রেলা’ বানান নিয়ে ট্রোলড হওয়া সেই সুদীপ্তার উচ্চমাধ্যমিকে ইংরেজির নম্বর বাড়ল, অনার্স নিয়ে ভর্তি হলেন কলেজে

মাত্র কয়েক সেকেন্ডের একটা ভিডিও। সেটাই আমূল বদলে দিয়েছিল নদিয়ার বীরনগর শিবকালী গার্লস হাই স্কুলের ছাত্রী সুদীপ্তা বিশ্বাসের। উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ফেল করে স্কুলের সামনে রাস্তায় ধর্নায় বসেছিলেন তিনি। তার সঙ্গে ছিল তার কিছু সহপাঠীও। সুদীপ্তা দাবী করেছিলেন যে তাদের ইচ্ছাকৃতভাবে ইংরেজিতে ফেক করানো হয়েছে।

সুদীপ্তা বলেছিলেন যে তিনি রাষ্ট্রবিজ্ঞানে লেটার্স মার্কস নিয়ে পাশ করেছেন। তিনি ইংরেজিতে ফেল করতেই পারেন আন বলে দাবী ছিল সুদীপ্তার। সেই সময় এক সাংবাদিক সুদীপ্তাকে ‘আমব্রেলা’ বানান জিজ্ঞাসা কেন। কিন্তু সেই বানান ভুল বলেন তিনি। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড করা হয় তাঁকে। এমন অবস্থা হয় যে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায় তার।

আমব্রেলা বানান ভুল বলা সেই মেয়েটি উচ্চমাধ্যমিকে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানান। সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল। তাতেই নম্বর বেড়েছে সুদীপ্তার। ইংরেজিতে পাশ করেছেন তিনি। ইংরেজিতে সুদীপ্তা পেয়েছেন ৪৪। বাংলায় তা প্রাপ্ত নম্বর ৪৯, রাষ্ট্রবিজ্ঞানে ৫৭, ইতিহাসে ৫৩ ও সংস্কৃততে সুদীপ্তা পেয়েছেন ৬৫। রাণাঘাট কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন সুদীপ্তা।

সুদীপ্তার বাবা এই বিষয়ে এক সংবাদমাধ্যমে জানান, “যাঁদের হেনস্থায় আমার মেয়ে সে দিন আত্মহত্যার সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, ফল প্রকাশের পর নিশ্চয়ই তাঁদের বোধোদয় হবে। ওকে নিয়ে যাঁরা চটুল রসিকতা করেছিলেন, তাঁদের গালে আমার মেয়ে সপাটে থাপ্পড় মারতে পেরেছে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি”।

RELATED Articles