অষ্টম শ্রেণীর নাবালিকাকে অপহরণ করে গণধ’র্ষ’ণ, অভিযুক্তদের শাস্তির দাবী স্থানীয়দের, উত্তপ্ত বারাসাত

অষ্টম শ্রেণীর নাবালিকাকে প্রথমে অপহরণ ও পরবর্তীতে তাকে গণধ’র্ষ’ণের অভিযোগ উঠল। এই ঘটনার জেরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা নাবালিকা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের শাস্তির দাবী তুলেছে স্থানীয়রা। প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

নির্যাতিতার বয়স ১৪ বছর। হাবরা থানা সংলগ্ন রাউতারা পঞ্চায়েতের দক্ষিণ মালিগ্রাম এলাকার বাসিন্দা ওই নাবালিকা। জানা গিয়েছে, গতকাল পাড়ার একটি দোকান থেকে ডিম কিনতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ই বাইকে করে কিছু যুবক আসে আর নাবালিকার পথ আটকায়। নাবালিকাকে জোর করে বাইকে তুলে নিয়ে যায় তারা। পরবর্তীতে উত্তর বরুনি এলাকায় একটি পেঁপে ক্ষেতের মধ্যে তাকে গণধ’র্ষ’ণ করে অভিযুক্তরা।

নাবালিকার পরিবার সূত্রে খবর, সন্ধ্যের পর নাবালিকা বাড়ি থেকে বের হয়। কিন্তু অনেক রাত হয়ে গেলেও যখন সে ফেরে না, তখন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। গভীর রাতে পেঁপের ক্ষেত থেকে উদ্ধার হয় নাবালিকার রক্তাক্ত দেহ। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

এই ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করেছে স্থানীয়রা। বারাসাত থানার পুলিশ সুপার জানান, “অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত ধরা হবে”।

এই ঘটনা প্রসঙ্গে নাবালিকার বাবা বলেন, “সন্ধের সময় পাড়ার একটি দোকানে ডিম কিনতে গিয়েছিল মেয়ে। তবে অনেকটা রাত হয়ে গেলেও যখন ও ফেরেনি, তখন খোঁজাখুঁজি শুরু করে দিই। এরপর গ্রামবাসীরা ফোন করে জানায় যে, উত্তর বরুনি এলাকায় পড়ে রয়েছে আমাদের মেয়ে। ওর সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের যেন কঠোর শাস্তি হয়”।

RELATED Articles