দীপাবলির উপহার মোদীর! প্রতি পরিবারকে বিনামূল্যে ২টি গ্যাস সিলিন্ডার দেবে সরকার

দীপাবলির জন্য বড় সুখবর এবার জনগণের জন্য। দীপাবলিতেই মোদী সরকারের তরফে উপহার ‘ফ্রি’ গ্যাস সিলিন্ডার। প্রতি পরিবার পিছু ২টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সরকারের তরফে। গতকাল, সোমবার এমনটাই ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ২টি গ্যাস সিলিন্ডার। শুধুমাত্র বিনামূল্যে সিলিন্ডারই নয়, সিএনজি ও পিএনজির উপরও ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। এর ফল গ্রাহকরা এবার থেকে সিএনজি-তে প্রতি কেজিতে ৬ থেকে ৭ টাকা ও পিএনজি-তে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা সুবিধা পাবেন।

তবে এই সুবিধা সকল দেশবাসীর জন্য নয়। বিনামূল্যে এই সিলিন্ডার পাবেন শুধুমাত্র গুজরাতের জনগণই। কিন্তু এবার প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই বিনামূল্যে সিলিন্ডার দিচ্ছে গুজরাত সরকার? রাজ্যের সমস্ত পরিবার তো আর দারিদ্রসীমার নেই! আসলে সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। সেই কারণেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

তবে গুজরাত সরকারের এই ঘোষণা নিয়ে বিজেপির বিরুদ্ধে বেশ কটাক্ষ করাও শুরু হয়েছে। এই নিয়ে কংগ্রেস ও আপ নেতারা সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও সরকারের এই ঘোষণায় বেশ খুশি গুজরাতের জনগণ।

RELATED Articles