‘দলের আর আমাকে দরকার নেই’, কোর কমিটিতে জায়গা না পেয়ে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

ঘোষণা হয়েছে বঙ্গ বিজেপির (Bengal BJP) কোর কমিটির (core committee) সদস্যদের নাম। সেই কমিটিতে জায়গা হয়নি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র (Saumitra Khan)। সেই কারণে অভিমানে এবার পদ থেকে ইস্তফা (resign) দিলেন তিনি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে দলের আর তাঁকে দরকার নেই। সেই কারণেই কোর কমিটিতে অগ্নিমিত্রা পাল সুযোগ পেলেও, তাঁর কোনও জায়গা হয়নি।

গতকাল, সোমবার পঞ্চায়েত নির্বাচনের আগে দলের কোর কমিটি ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কমিটিতে জায়গা পেয়েছেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পালের মতো নেতা-নেত্রীরা। কিন্তু জায়গা হয়নি সৌমিত্র খাঁ-র সেই কারণেই চটেছেন তিনি।

সাংসদ হওয়ার পর রাজ্য যুব মোর্চার সভাপতি হয়েছিলেন সৌমিত্র খাঁ। পরবর্তীতে তাঁকে সেই পদ থেকে সরিয়ে আনা হয় ইন্দ্রনীল খাঁ-কে। আর যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হন সৌমিত্র খাঁ। তবে সেই পদের সাংগঠনিক গুরুত্ব অনেকটাই কম।

এই নিয়ে অবশ্য কোনও কথা বলেন নি তিনি এর আগে। তবে এবার বিজেপির কোর কমিটি নিয়ে বেশ অসন্তুষ্ট বিষ্ণুপুরের সাংসদ। সূত্রের খবর, তিনি নিজের ঘনিষ্ঠ মহলে বলেছেন, “আমাকে আর দলের সরকার নেই”। সেই কারণেই গতকাল, সোমবার রাতেই রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌমিত্র খাঁ। লোকসভা নির্বাচনের আগে কী কোনওভাবে তিনি নিজের পুরনো দলে ফিরবেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও অন্যান্য খবর