শহিদ মিনারে অমিত শাহ-এর সভা ঘিরে অনিশ্চয়তা। সংশয়ে রাজ্য বিজেপি

পুরভোটের আগে দলীয় কনভেনশনে যোগ দিতে আগামী ১ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করানোর জন্য রাজ্য বিজেপির তরফে অমিত শাহকে সম্বর্ধনা দেওয়ার কথা রয়েছে। কিন্তু কলকাতায় অমিত শাহ-এর সভাস্থল নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের।

অমিত শাহ-এর সভার জন্য শহিদ মিনারের মাঠই প্রথম পছন্দ রাজ্য বিজেপির। সেইমতো সেনার কাছ থেকে অনুমতির ব্যবস্থাও করে ফেলেছে তারা। এরপর শুক্রবার শহিদ মিনার ময়দানে শাহের সভার অনুমতি চেয়ে লালবাজারের দ্বারস্থ হয় পদ্মশিবির। তারপরই দেখা দেয় সমস্যা! মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় মাইক বাজানোয় নিষধাজ্ঞা রয়েছে প্রশাসনের। বিজেপির আবেদনের প্রেক্ষিতে এদিন লালবাজারের তরফে জানানো হয়েছে, আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে গোটা বিষয়টি। এই পরিস্থিতিতে আদৌ শহিদ মিনার চত্বরে অমিত শাহ-এর সভার অনুমতি মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর