‘পঞ্চায়েত অফিসগুলিতে কোটি কোটি টাকা বকেয়া বিদ্যুতের বিল’, রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে, মমতা সরকারকে খোঁচা শুভেন্দুর

এর আগে বারবার রাজ্য সরকার (state government) ও মুখ্যমন্ত্রীকে নানান ভাবে তোপ দেগে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের নানান ইস্যু নিয়েই মুখ খোলেন তিনি। এবার এর অন্যথা হল না। এবার রাজ্যে বকেয়া বিদ্যুতের বিল নিয়ে মমতা সরকারকে (Mamata Government) তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতকাল, মঙ্গলবার একটি টুইট করে শুভেন্দু দাবী করেন যে দেউলিয়া রাজ্য সরকারের ত্রিস্তর পঞ্চায়েত অফিসগুলিতে আর্থিক অবস্থা খুব খারাপ। বিদ্যুতের বিলও মেটাতে পারছে না তারা। এরই সঙ্গে শুভেন্দু আরও বলেন, “রাজ্য সরকারকে কোনওরকম সাহায্য ও অনুদান দেওয়ার আগে কেন কেন্দ্রীয় সরকারের সতর্কতা অবলম্বন করা উচিত, তার আরও একটি বৈধ কারণ দেখিয়ে দিলেন রাজ্য সরকারের আধিকারিকরা”।

https://twitter.com/SuvenduWB/status/1595031704841887744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595031708868390913%7Ctwgr%5E2a9811c1eac53dfe0db8087ef220889d7168bffa%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fsuvendu-adhikari-launches-fresh-attack-on-due-electricity-bills-of-state-government-au50-691760.html

নিজের টুইটে একটি চিঠির প্রতিলিপি দেন শুভেন্দু। টুইটে তিনি লেখেন, “আধিকারিকদের চিঠিতে বোঝানো হয়েছে; রাজ্যজুড়ে পঞ্চায়েত অফিসগুলির বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য। বলা হচ্ছে, এটি শুধুমাত্র WBSEDCL-এর আর্থিক ভারই কমাবে না, সেই সঙ্গে সরকারি বকেয়া পরিশোধের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়ার জন্যও এটি একটি “প্রয়োজনীয় সম্মতি” হিসেবে গণ্য হবে”।

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি চিঠিও নিজের টুইটারে আপলোড করেন শুভেন্দু। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে সেই চিঠি পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত দফতরের নানান অফিসগুলিতে মোট ৪৩৬ কোটি ৩১ লাখ টাকা বিদ্যুতের বিল বাবদ বকেয়া রয়েছে। এর মধ্যে লেট পেমেন্ট সারচার্জই রয়েছে প্রায় ১২৫ কোটি।

https://twitter.com/SuvenduWB/status/1595031700186497026?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595031700186497026%7Ctwgr%5E2a9811c1eac53dfe0db8087ef220889d7168bffa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fsuvendu-adhikari-launches-fresh-attack-on-due-electricity-bills-of-state-government-au50-691760.html

এই চিঠিতে বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে বলা হয়েছে যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা যদি বজায় রাখতে হয়, তাহলে রাজ্য যেন দ্রুত বকেয়া বিদ্যুতের বিল মেটানোর ব্যবস্থা করে। নিজের এই টুইটে রাজ্যকে আর্থিকভাবে দেউলিয়া বলে দাবী করেন শুভেন্দু।

আরও অন্যান্য খবর