তারিখ পে তারিখ! ‘২রা জানুয়ারি বেলা ১২টা’, শুভেন্দুর তারিখের মন্তব্যের এবার পাল্টা তারিখ ঘোষণা কুণালেরও

বিগত বেশ কয়েকমাস ধরেই নানান বিজেপি নেতা বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে বারবার ডিসেম্বর তত্ত্ব উঠে এসেছে। ডিসেম্বরেই রাজ্যের বর্তমান সরকারের পতন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ডিসেম্বর (December) পড়ে গিয়েছে। এবার আর ডিসেম্বর নয়, সরাসরি তারিখ জানিয়ে দেন শুভেন্দু। তাঁর সেই বাতলানো তিনটি তারিখ নিয়ে এখন রাজ্য-রাজনীতি তোলপাড়। এবার তাঁর সেই তারিখের পাল্টা তারিখ দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আজ, শনিবার টুইটারে কুণাল ঘোষ লেখেন, “ট্রেনি জ্যোতিষি বেশ কিছু তারিখের কথা বলেছেন। এবার আমিও তারিখ, সময়ের উল্লেখ করছি। নাম করা একজন জ্যোতিষির কাছ থেকে আমি এই তথ্য পেয়েছি। তিনি বলেছেন, ডিসেম্বরে উল্লেখযোগ্য তেমন কোনও তারিখই নেই। তবে বিয়ের তারিখ আছে। তবে ২ জানুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ০২.০১.২০২৩, বেলা ১২টা”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1601421293064421376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1601421293064421376%7Ctwgr%5E46d6b03f7d32bd95ddda3c72e04c6e7758463277%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fwest-bengal-kolkata-tmc-kunal-ghosh-on-date-politics-of-bengal-au14-702936.html

সম্প্রতি, বিধানসভার সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, “১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ”। এরপর থেকেই নানান মহলে এই তিনটি তারিখ নিয়ে নানান জল্পনা শুরু হয়। কী হতে চলেছে এই তিনটি তারিখে, তা নিয়ে প্রশ্ন জেগেছে সকলের মনে।

একদিকে যেমন লোকসভা অধিবেশনে নতুন কিছু বিল আসার কথা রয়েছে, তেমনই আবার এই দিনগুলির মধ্যে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানিও রয়েছে। আর শুভেন্দু বিরোধী দলনেতা হয়ে যখন এমন মন্তব্য করেছেন, তাহলে তাঁর মন্তব্যের গুরুত্ব আছে বৈ কী! সেই কারণে এই তিনটি তারিখ নিয়ে আরও জল্পনা তুঙ্গে।

শুভেন্দুর বলা এই তিনটি তারিখই আসন্ন। কিন্তু এবার নতুন করে জল্পনা জাগাল কুণালের বাতলানো তারিখ। কিছুদিন আগেই কাঁথিতে সভা করতে গিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সামান্য দরজা খুললেই অনেক বিজেপি নেতা ঢুকে পড়বে তৃণমূলে। তাহলে কী কুণালের বলা ২রা জানুয়ারিতে বড়সড় কোনও যোগদান হতে চলেছে, তা  নিয়েও এখন শুরু হয়েছে নানান আলোচনা।

আরও অন্যান্য খবর