সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের ধর্মীয় উস্কানি মূলক প্রচারের জন্য সাইবার ক্রাইমে

কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে | আইনজীবী অরিজিত মজুমদার এই অভিযোগে বলেন, বিকাশ বাবু তার ফেসবুক দেওয়ালে সংবাদ সংস্থা এনআইএর একটি খবরকে উদ্ধৃত করে লেখেন, দিল্লিতে পুলিশের মদতে মুসলিম পল্লীতে হামলা করেছে হিন্দুত্ববাদীরা |

সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের ধর্মীয় উস্কানি মূলক প্রচারের জন্য সাইবার ক্রাইমে

প্রকাশ্য দিবালোকে মসজিদ ভাঙা হয়েছে | বেছে বেছে মুসলিমদের বাড়ীতে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে| সমস্ত ক্ষতিপূরণ আদায় করতে হবে ওই হিন্দুত্ববাদীদের পকেট থেকে | অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িতেব নিতে হবে | দেশের নাগরিকদের লাঞ্ছনা করার জন্য পুলিশ মন্ত্রী হিসেব অমিত শাহকে ক্ষমা চাইতে হবে |

সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের ধর্মীয় উস্কানি মূলক প্রচারের জন্য সাইবার ক্রাইমে

এই পোস্টের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী অরিজিত মজুমদার লেখেন,দিল্লিতে দুই গোষ্ঠীর সংঘর্ষের আঁচ কলকাতা অবধি পৌঁছতে চাইছেন বিকাশ বাবু | নিজেদের রাজনৈতিক মুনাফা তুলতে | এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পরিপন্থী | তাই পশ্চিমবঙ্গের আইন -শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের মন্তব্য থেকে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিরত থাকতে বলা হোক | এই অভিযোগ পত্রের সঙ্গে বিকাশ বাবুর ওই ফেসবুক পোস্টের স্ক্রিন শটের ছবিও পাঠানো হয় |

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর