মেষ রাশিতে শীঘ্র একটি অতিশুভ যোগ তৈরি হতে চলেছে। বুধ ও শুক্রের যুতির ফলে এই শুভ যোগ তৈরি হবে। ৩১ মার্চ মেষ রাশিতে প্রবেশ করছে বুধ। এই রাশিতে আগে থেকেই শুক্র গোচর করছে। বুধের প্রবেশের ফলে শুক্র ও বুধের যুতি হবে। জ্যোতিষ অনুযায়ী শুক্র ও বুধের যুতির ফলে অতিশুভ লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়। এই যোগের শুভ ফল পাবেন ৩ রাশির জাতক-জাতিকা। তাঁদের উন্নতি হবে, পাশাপাশি ধন লাভের প্রবল যোগ রয়েছে।
সেই ৩ রাশিগুলি কী কী-
কর্কট রাশি
লক্ষ্মী নারায়ণ যোগ কর্কট রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার ও ব্যবসার দৃষ্টিতে অত্যন্ত লাভপ্রদ প্রমাণিত হবে। আপনার গোচর কোষ্ঠীর কর্মস্থানে এই যোগ তৈরি হচ্ছে। এ সময়ে নতুন সুযোগ লাভ করতে পারবেন। পাশাপাশি নতুন কাজ শুরুর জন্যও সময় অনুকূল। বড়সড় বা কোনও বহুজাতিক সংস্থায় কাজ করেন এই রাশির যে জাতক-জাতিকারা তাঁরা নানান অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই রাশির ব্যবসায়ী জাতকরা ভালো ধনলাভ করতে পারেন। ব্যবসায় লগ্নির জন্য সময় খুব ভালো।
মিথুন রাশি
আর্থিক দিক দিয়ে লক্ষ্মী নারায়ণ রাজযোগ আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। মিথুন জাতক-জাতিকাদের গোচর কোষ্ঠীর আয় স্থানে এই যোগ তৈরি হচ্ছে। ফলে এ সময়ে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত মিথুন জাতকরা লাভ অর্জন করতে পারেন। আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। জমি-সম্পত্তি ক্রয় করতে পারেন। আবার যে মিথুন জাতক-জাতিকারা স্টক মার্কেট, বেটিং ও লটারির মাধ্যমে অর্থ লগ্নি করতে চান, তাঁরা এই যোগের দ্বারা লাভান্বিত হবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন ভালো কাটবে। আবার এই রাশির অবিবাহিত জাতক-জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে।
সিংহ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ অত্যন্ত শুভ প্রমাণিত হবে। কারণ আপনাদের ভাগ্য ও বিদেশ স্থানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। ব্যবসার কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক। বর্তমানে যে প্রকল্পে কাজ করছেন, তাতে কাঙ্খিত সাফল্য লাভ করতে পারবেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে সফল হবেন এই রাশির জাতক-জাতিকা। আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ছাত্রদের জন্য সময় ভালো। দার্শনিক, লেখক, পরামর্শদাতা ও শিক্ষকদের জন্য সময় খুব ভালো।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার